1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
ব্যারিস্টার খাদিজা বেগম একজন সম্ভাবনাময় ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবী জগন্নাথপুরে বনবিভাগের কর্মকর্তার উপস্থিতিতে মেছো বাঘ পিটিয়ে হত্যা জগন্নাথপুর পৌরসভায় টমটম, ইজি বাইক ও মিশুক চলাচলে নতুন প্রস্তাবিত ভাড়া প্রকাশ জগন্নাথপুরের আটঘর-বিটির লামা সড়কটি আরসিসি ঢালাই নির্মাণের দাবি সৈয়দপুরে আশা কোচিং সেন্টারের কুইজ প্রতিযোগিতা ২৮ জুলাই বর্ণরেখা’র ৭ম সংখ্যা প্রকাশ উপলক্ষে নতুন কবিতার আহবান জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযানে মাদকসেবীর কারাদণ্ড জগন্নাথপুরে মৎস্য কার্যালয়ের অভিযানে ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না রিং জাল জব্ধ জগন্নাথপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ

জগন্নাথপুরে মোটরসাইকেলের গতিরোধ করে ছিনতাই

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর- সিলেট সড়কে মোটরসাইকেল গতিরোধ করে আরোহীর হাত বেঁধে লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

গুরুতর আহত আকছার মিয়া (৪০) জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের মক্রমপুর গ্রামের মৃত মকছুদ মিয়ার পুত্র।

রোববার রাত সাড়ে ১২ টার দিকে জগন্নাথপুর পৌরসভাধীন জগন্নাথপুর- সিলেট সড়কের ভবেরবাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। পথচারীরা গুরুতর আহত আকছার মিয়াকে আশংকাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতে তাকে সিলেটে এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

আহত আকছার মিয়া জানান, রোববার রাত সাড়ে ১২  টার দিকে বাড়ির উদ্দেশ্য যাওয়ার পথে ভবেরবাজার ব্রিজে উঠলে সিএনজি চালিত অটোরিকশাতে  বসে থাকা কয়েকজন লোক মোটরসাইকেল গতিরোধ করে। পরে তার হাত বেঁধে লোহার রড দিয়ে উপর্যুপরি পিটিয়ে মারাত্মক আহত করে মোবাইল ফোন, মানিব্যাগ, মোটরসাইকেলের চাবিসহ প্রয়োজনীয় সব জিনিস নিয়ে যায়।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন,  খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ যায়। কিন্তু ছিনতাইয়ের সাথে জড়িত লোকেরা এর আগে পালিয়ে যায়। তিনি আরো জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট