1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে প্রকাশ্য ঋণ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ মা ও শিশুর সামাজিক সুরক্ষা জোরদারে জগন্নাথপুরে কর্মশালা অনুষ্ঠিত ব্যারিস্টার খাদিজা বেগম একজন সম্ভাবনাময় ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবী জগন্নাথপুরে বনবিভাগের কর্মকর্তার উপস্থিতিতে মেছো বাঘ পিটিয়ে হত্যা জগন্নাথপুর পৌরসভায় টমটম, ইজি বাইক ও মিশুক চলাচলে নতুন প্রস্তাবিত ভাড়া প্রকাশ জগন্নাথপুরের আটঘর-বিটির লামা সড়কটি আরসিসি ঢালাই নির্মাণের দাবি সৈয়দপুরে আশা কোচিং সেন্টারের কুইজ প্রতিযোগিতা ২৮ জুলাই বর্ণরেখা’র ৭ম সংখ্যা প্রকাশ উপলক্ষে নতুন কবিতার আহবান জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযানে মাদকসেবীর কারাদণ্ড জগন্নাথপুরে মৎস্য কার্যালয়ের অভিযানে ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না রিং জাল জব্ধ

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতবাড়ি ভস্মীভূত: নিঃস্ব ৫ পরিবার

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্রসহ অন্তত ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে ইউনিয়নের সাঁতা গ্রামের আরজু মিয়ার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে সহায়-সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এখন কান্নার রোল ও শোকের ছায়া বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে সাঁতা গ্রামের শহীদ মিয়ার রান্নাঘরের চুলার লাকড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা বিদ্যুতের তারের মাধ্যমে পাশ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে শহীদ মিয়া, আরজু মিয়া, আজিদ মিয়া, আনসার মিয়া ও রূপন মিয়ার বসতবাড়ি ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, অগ্নিকাণ্ডে নগদ ১ লক্ষ ৫৫ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ২৫-২৬ লক্ষ টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে।

খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়, তবে তার আগেই স্থানীয় লোকজনের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন,  “অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া মাত্রই আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলার আগুন থেকে এই ঘটনার সূত্রপাত। অগ্নিকাণ্ডে কয়েকটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত অব্যাহত আছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট