1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে প্রকাশ্য ঋণ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ মা ও শিশুর সামাজিক সুরক্ষা জোরদারে জগন্নাথপুরে কর্মশালা অনুষ্ঠিত ব্যারিস্টার খাদিজা বেগম একজন সম্ভাবনাময় ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবী জগন্নাথপুরে বনবিভাগের কর্মকর্তার উপস্থিতিতে মেছো বাঘ পিটিয়ে হত্যা জগন্নাথপুর পৌরসভায় টমটম, ইজি বাইক ও মিশুক চলাচলে নতুন প্রস্তাবিত ভাড়া প্রকাশ জগন্নাথপুরের আটঘর-বিটির লামা সড়কটি আরসিসি ঢালাই নির্মাণের দাবি সৈয়দপুরে আশা কোচিং সেন্টারের কুইজ প্রতিযোগিতা ২৮ জুলাই বর্ণরেখা’র ৭ম সংখ্যা প্রকাশ উপলক্ষে নতুন কবিতার আহবান জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযানে মাদকসেবীর কারাদণ্ড জগন্নাথপুরে মৎস্য কার্যালয়ের অভিযানে ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না রিং জাল জব্ধ

জগন্নাথপুরে প্রকাশ্য ঋণ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংক সিলেট অঞ্চলের  অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ বলেছেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষকদের অবদান সর্বাগ্রে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে কেন্দ্রীয় ব্যাংক কৃষকদের প্রয়োজনীয় নীতি ও ঋণ সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মডেল মসজিদ অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংক ও স্থানীয় তফসিলি ব্যাংকগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত কৃষি ঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্য ঋণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো উল্লেখ করেন যে, ঋণ বিতরণে স্বচ্ছতা আনতেই নিয়মিত প্রকাশ্যে ঋণ বিতরণ করা হচ্ছে। বর্তমানে কৃষি শুধু ব্যক্তিভিত্তিক নয়, খামারভিত্তিক উদ্যোগে রূপ নিয়েছে, তাই কৃষকদের ঋণ গ্রহণে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং ব্যাংক এশিয়ার জোনাল অফিসার আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় উপজেলার ২১ জন কৃষকের হাতে বিভিন্ন তফসিলি ব্যাংকের মাধ্যমে মোট ৩০ লাখ টাকার কৃষি ঋণ হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংক এশিয়া পিএলসি সিলেট পূর্বাঞ্চলের এফভিপি ও জোনাল হেড নাজমুস সাকীব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কাওসার আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল-আমিন, উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাঃ এস. এম. এমদাদুল হক, উপজেলা বিএনপির আহবায়ক ও শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ।

বক্তারা বলেন, কৃষকরাই গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি। প্রকৃত কৃষকদের সহজ শর্তে ও হয়রানিমুক্তভাবে ঋণ সুবিধা দিলে তারা জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখতে পারবেন। পাশাপাশি কৃষকের জন্য স্মার্ট কার্ডের ডাটা কালেকশন, তথ্য সহজীকরণ এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে কৃষি খাতকে এগিয়ে নেওয়ার ওপর জোর দেন তারা।

সভায় আরো বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ জহির উদ্দিন, উত্তরা ব্যাংক পিএলসির শাখা ব্যবস্থাপক গুল মোহাম্মদ মাহমুদ উল্লাহ, এনসিসি ব্যাংক পিএলসির শাখা ব্যবস্থাপক মাহমুদুল হাসান চৌধুরী, পূবালী ব্যাংক পিএলসির শাখা ব্যবস্থাপক এমদাদুল হক, সোনালী ব্যাংক পিএলসির শাখা ব্যবস্থাপক জাকির হোসেন, জনতা ব্যাংক পিএলসির শাখা ব্যবস্থাপক ইমান সারোয়ার এবং কৃষক জুয়েল মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন, পৌর বিএনপি নেতা হাবিল মিয়াসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় কৃষক প্রতিনিধিরা।

কৃষি ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক মোঃ মুসা হোসেনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। পরে বিভিন্ন ব্যাংক  জগন্নাথপুর পিএলসি শাখার ব্যবস্থাপকবৃন্দ আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট