1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ থেকে পড়ে রোগীর মর্মান্তিক মৃত্যু জগন্নাথপুরে পূর্ব শত্রুতার জেরে অগ্নিসংযোগ: ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় জগন্নাথপুরে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে অর্ধ লক্ষ টাকা জরিমানা জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতবাড়ি ভস্মীভূত: নিঃস্ব ৫ পরিবার জগন্নাথপুরে প্রবাসীর বাড়িতে চুরি: স্বর্ণ ও নগদ টাকা লুট সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী জগন্নাথপুরে ফুটপাত ব্যবসায়ীদের ফের সতর্ক করলো ভ্রাম্যমাণ আদালত

জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ)  দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী।

সভায়  বক্তব্য রাখেন-  উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার অরুপ কুমার রায়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভৌগোলিক কারণে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রাকৃতিক দুর্যোগের ওপর মানুষের হাত না থাকলেও সঠিক প্রস্তুতি ও সচেতনতার মাধ্যমে এর ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। অনেক ক্ষেত্রে দুর্গম এলাকা বা তাৎক্ষণিক প্রতিকূলতার কারণে সরকারি উদ্ধারকারী বাহিনীর পক্ষে সব স্থানে দ্রুত পৌঁছানো সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের সচেতনতা ও স্থানীয় পর্যায়ের প্রস্তুতি সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করে।

বক্তারা আরও উল্লেখ করেন, দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে একে অপরকে সাহায্য করলে বড় ধরনের বিপদ মোকাবিলা করা সম্ভব। বিশেষ করে তরুণ সমাজকে দুর্যোগকালীন স্বেচ্ছাসেবক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। তারা বলেন, প্রতিবেশী যদি প্রতিবেশীর বিপদে এগিয়ে আসে এবং প্রাথমিক অগ্নিনির্বাপণ বা প্রাথমিক চিকিৎসার কৌশলগুলো জানা থাকে, তবে প্রাণহানি ও সম্পদের ক্ষতি অনেক কমানো যায়।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এক বিশেষ মহড়া প্রদর্শিত হয়। সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থার বিভিন্ন কৌশল  দেখানো হয়। একই সাথে যেকোনো দুর্যোগে আহত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে কীভাবে বহন করতে হয়, সে বিষয়ে উপস্থিত সকলকে বাস্তব ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট