1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. : lf_tCfR5xA0AcyU :
  4. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  5. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

জগন্নাথপুরে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে অর্ধ লক্ষ টাকা জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারে সিলিন্ডার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং মূল্য তালিকা তদারকির লক্ষ্যে গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) বিকেলে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

অভিযান চলাকালে গ্যাসের সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বিক্রয় রশিদ সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ‘মেসার্স হাবিব ট্রেডার্স’ নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান চলাকালে  সকল ডিলার ও খুচরা বিক্রেতাকে বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা প্রদর্শনের জন্য  সতর্ক করা হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

অভিযান শেষে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দিন  জানান, “ভোক্তাদের অধিকার রক্ষায় আমরা নিয়মিত বাজার তদারকি করছি। মেসার্স হাবিব ট্রেডার্স নির্ধারিত মূল্য তালিকা ও বিক্রয় রশিদ সংরক্ষণে ব্যর্থ হওয়ায় তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এই ধরনের ঝটিকা অভিযান ও কঠোর তদারকি নিয়মিত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
casino utan spelpaus
RooliCasino