
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়ায় দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অন্তর্ভুক্ত রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং উত্তর রসুলপুর জামে মসজিদ কেন্দ্রে মাসব্যাপী কিরাত কোর্সের সমাপনী ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পৃথক এই আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (১৬ মার্চ) ২৬ রমজান বেলা ২ ঘটিকায় রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র পরিচালনা কমিটির আয়োজনে যুক্তরাজ্য প্রবাসী আঙ্গুর মিয়ার সভাপতিত্বে ও সহ-ক্বারী মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রাবে জামাতের ছাত্র শুভরাজ রহমান এবং হামদ-নাত ও মুর্ছিয়া পরিবেশন করে সাদিস জামাতের ছাত্রী রুবিনা আক্তার ও ছাফিয়া আক্তার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রের প্রধান ক্বারী মাওলানা তাজুল ইসলাম, কেন্দ্র পরিচালনা কমিটির নাজিম আবুল হাশিম ডালিম, সহ-নাজিম সাব্বির আহমেদ, সদস্য ওয়াহিদ খান, ফেরদৌস রহমান, সজ্জাদুর রহমান, আলতাব খান, মাওলানা আব্দুল মান্নান জিহাদি, মাওলানা আনোয়ার হোসেন, আব্দুল গফুর, ফজল খান ও রিয়াজ খান প্রমুখ। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন খামিস জামাতের ছাত্রী মেরাজুন নাহার নূহা। এতে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান বজলু মিয়া, হাজি আলফু মিয়া, গুলজার মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।
অপরদিকে, মঙ্গলবার (১৭ মার্চ) ২৭ রমজান সকাল ১১ ঘটিকায় উত্তর রসুলপুর জামে মসজিদ কেন্দ্র পরিচালনা কমিটির আয়োজনে মজিদিয়া ফুলতলী ট্রাস্টের শাখা কেন্দ্রের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়।
কেন্দ্রের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ মিয়ার সভাপতিত্বে ও প্রধান ক্বারী আসকর আলীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রসুলপুর জামে মসজিদের ক্যাশিয়ার আকিকুর রহমান জুনু, মোতাওয়াল্লী ওয়াছিদ আলী ও কাতার প্রবাসী আমিনুল ইসলাম বুলুবুল।
উপস্থিত ছিলেন কমিটির সহ-নাজিম আশিক মিয়া, কোষাধ্যক্ষ গুলজার মিয়া সহ স্থানীয় মুরুব্বি ও ক্বারীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করে আওয়াল জামাতের ছাত্র রুহিত আহমেদ এবং হামদ-নাত ও মুর্ছিয়া পরিবেশন করে উর্মি আক্তার ও নুরিয়া আক্তার।
উভয় কেন্দ্রে জামাতে সূরা থেকে খামিস ও ছানী জামাত পর্যন্ত কুরআন মজিদ, তাজবীদ, কিরাত ও হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কেন্দ্রের প্রধান ক্বারী, সহকারী ক্বারী ও পরিচালনা কমিটির সদস্যদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে এলাকার মুর্দেগান, ছাত্রছাত্রী, শিক্ষক ও দারুল কিরাতের প্রতিষ্ঠাতা আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (র.)-এর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।