1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে স্কুলের পাশে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার সড়ক দুর্ঘটনায় স্বরূপ চন্দ্রের প্রাক্তন শিক্ষক প্রফুল্ল কুমার দাসের পরলোকগমন আব্দুল মালেক খানকে গ্রেফতারে জগন্নাথপুর উপজেলা যুবদলের তীব্র নিন্দা ও ক্ষোভ জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে ৫ দফা দাবিতে স্মারকলিপি সুনামগঞ্জ-জগন্নাথপুর মহাসড়কে চলন্ত ট্রাকে ডাকাতি: ২ লক্ষাধিক টাকা লুটের দাবি যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ: জগন্নাথপুরে মূলহোতা গ্রেফতার জগন্নাথপুরে সংসদ সদস্য এডভোকেট আরিফা সুলতানা রুমাকে সংবর্ধনা জগন্নাথপুরে কৃষকের আত্মহত্যা জগন্নাথপুরে তলিয়ে যাওয়া ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

বাংলা নববর্ষ উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী, সমাজসেবক ও সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ দেশ-বিদেশে অবস্থানরত সকল বাঙালিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি উপজেলার ঐতিহ্যবাহী হবিবপুর আশিঘর শাহ্ বাড়ির কৃতি সন্তান এবং প্রবীণ শিক্ষক মরহুম শাহ্ আব্দুর রকিব মাস্টারের সুযোগ্য পুত্র। ব্যক্তি জীবনে তিনি একজন পরিচিত সমাজসেবক ও গণমাধ্যমকর্মী হিসেবে এলাকায় সুপরিচিত।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালি জাতির ইতিহাস,ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নববর্ষের আগমনে গ্রামীণ মেলা, নগরদোলা,পান্তা-ইলিশসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সকল শ্রেণি-পেশার মানুষ এক আনন্দঘন পরিবেশে মিলিত হয়, যা বাঙালির ঐক্য ও সম্প্রীতির প্রতীক।

তিনি আরও বলেন, আবহমানকাল ধরে নানা বৈচিত্র্য ও উৎসবমুখরতায় পহেলা বৈশাখ বাঙালির জীবনে নতুন আশার সঞ্চার করে। অতীতের দুঃখ-কষ্ট ভুলে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় এই উৎসব। বাঙালির আত্মপরিচয়ে পহেলা বৈশাখ এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের জনগণ, বিশেষ করে ৪ নম্বর ওয়ার্ডের নাগরিকদের উদ্দেশ্যে বলেন,পারস্পরিক ভ্রাতৃত্ববোধ,সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি আদর্শ ও মডেল ওয়ার্ড গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

তিনি আরও উল্লেখ করেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সহনশীলতা, বহুমতের প্রতি শ্রদ্ধা এবং ঐতিহ্য-সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ অপরিহার্য। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ সম্ভব।

পরিশেষে তিনি কামনা করেন, বাংলা নববর্ষ সবার জীবনে শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট