1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে জমি ও রাস্তা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও অনৈসলামিক কার্যক্রম বন্ধের দাবিতে গণসমাবেশ বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ ষাঁড় ও মোরগ লড়াই বন্ধের দাবিতে জগন্নাথপুরে প্রতিবাদ সমাবেশ জগন্নাথপুরে ৭ টার পর দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা জগন্নাথপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

জগন্নাথপুরে জমি ও রাস্তা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী রসুলপুর গ্রামে এক বৃদ্ধের মালিকানাধীন ভূমি ও চলাচলের একমাত্র সরকারি রাস্তা জোরপূর্বক দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। গ্রামের কিছু অসাধু ব্যক্তির এমন কর্মকাণ্ডে একটি পরিবার বর্তমানে অবরুদ্ধ অবস্থায় চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

বুধবার  বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ একটি পার্টি সেন্টারে  এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী লায়লন শাহ (৭০) এই গুরুতর অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে  জানানো হয়, তিনি ও তার পুত্র শ্রীরামসী মৌজায় বৈধ কবালা দলিলের মাধ্যমে জমি ক্রয় করে দীর্ঘ দিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু সম্প্রতি গ্রামের নেওয়ারুন বেগম জরিনা, জিতু মিয়া ও রুহেল মিয়াসহ কয়েকজন ব্যক্তি সম্পূর্ণ অন্যায়ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে তার মালিকানাধীন জমি এবং পার্শ্ববর্তী সরকারি খাস জমিতে জোরপূর্বক পাকা দেয়াল নির্মাণের চেষ্টা চালাচ্ছে। অভিযুক্তরা ইতোমধ্যে লায়লন শাহর বাড়ির পূর্ব পাশে সরকারি রাস্তার ওপর দেয়াল তুলে পরিবারের চলাচলের একমাত্র পথটি প্রায় বন্ধ করে দিয়েছে।

ভুক্তভোগী এই বৃদ্ধ আরও অভিযোগ করেন, এই অবৈধ দখলের প্রতিবাদ করায় তাকে এবং তার পরিবারকে বিবাদীরা বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছে। চলাচলের বিকল্প কোনো পথ না থাকায় বর্তমানে তারা পরিবারসহ মানবেতর জীবনযাপন করছেন এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে লায়লন শাহ অবিলম্বে এই অবৈধ নির্মাণ কাজ বন্ধ করা, নির্মিত বাধা অপসারণ এবং চলাচলের পথ পুনরুদ্ধারে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তিনি কেবল নিজের ন্যায্য অধিকার ফিরে পেতে চান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট