1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
Kazancın anahtarı Mariobet’te seni bekliyor জগন্নাথপুরে বন্ধ ঘর থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার সন্দেহ নজরুল বর্ষ উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত জগন্নাথপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান ও কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের টাস্কফোর্স অভিযান: জরিমানা ও পিকআপ জব্দ রানীগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক আবু খালেদ জগন্নাথপুরে চাচার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ভাতিজি সেফা বেগম এবি পার্টির সুনামগঞ্জ জেলা কমিটির অনুমোদন : আহবায়ক সৈয়দ তালহা, সদস্য সচিব ইমন জগন্নাথপুরে খেলার মাঠে শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করেন সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ

মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুরে মইয়ার হাওরে বোরো  ধান কর্তন উৎসবে অংশ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ কয়ছর আহমেদ।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে তিনি নিজে ধান কাটার মাধ্যমে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন। এর আগে তিনি উপজেলা কৃষি অফিসের হলরুমে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১০০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি প্রবাসীদের সম্পদের নিরাপত্তার বিষয়ে বিশেষ জোর দিয়ে বলেন, এই সরকারের আমলে প্রবাসীদের জমি ও সম্পদ কেউ লুট করতে পারবে না; এমনকি বর্গা দিলেও তা বেদখল হওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও উল্লেখ করেন যে, উপজেলায় প্রায় ৪০ হাজার কৃষকের প্রণোদনা প্রয়োজন থাকলেও আপাতত এক হাজার জনকে এই সহায়তা দেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বিশেষ করে রিং বাঁধ নির্মাণ করে ফসলি জমি রক্ষা এবং কৃষি কার্ডের সঠিক ব্যবহারের মাধ্যমে কৃষকদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা। কৃষকদের পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আংগুর মিয়া।

আলোচনা সভা শেষে সংসদ সদস্য  মইয়ার হাওরের কম্পাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার উৎসবে যোগ দেন। অনুষ্ঠানে  জগন্নাথপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং কৃষক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট