1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
সড়ক সংস্কারের দাবিতে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন সড়ক দুর্ঘটনায় জগন্নাথপুরের একই পরিবারের তিনজনসহ নিহত ৪ ৭ শর্ত পূরণ না হলে বদলির সুযোগ পাবেন না শিক্ষকরা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা জগন্নাথপুরে জুমার নামাজে যাওয়ার পথে ২ জন গুলিবিদ্ধ, থমথমে পরিস্থিতি জগন্নাথপুরে গণশুনানি শেষে ইউএনও কার্যালয়ের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪ ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্রাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্টের অভিযান, অবৈধ দোকান অপসারণ রাস্তার কাজের অনিয়ম তদন্তে গিয়ে পিআইওর সামনে সংঘর্ষ: মেম্বারের হামলায় আহত ১, এলাকায় উত্তেজনা জগন্নাথপুরে মাদক মামলার দুই আসামি গ্রেফতার

সুনামগঞ্জ-জগন্নাথপুর মহাসড়কে চলন্ত ট্রাকে ডাকাতি: ২ লক্ষাধিক টাকা লুটের দাবি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জ-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের ছাতক উপজেলাধীন দারাখাই কোন্দানালা ব্রিজের নিকট বুধবার দিবাগত রাতে এক দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ উঠেছে। ৮-৯ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে ট্রাক ও পিকআপ ভ্যান আটকে নগদ ২ লক্ষাধিক টাকা লুটে নিয়েছে বলে দাবি করেছেন গাড়িতে থাকা চালক ও বিক্রয় প্রতিনিধি। এ সময় ডাকাতরা গাড়ির গ্লাস ভাঙচুর করে আরোহীদের জিম্মি করে ফেলে বলে জানা গেছে।

বিক্রয় প্রতিনিধি ও চালকের বরাত দিয়ে জগন্নাথপুর থানা পুলিশ জানায়, জগন্নাথপুর বাজারের ভুষিমাল বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘হাবিব ট্রেডার্স’ এর একটি বিকল ট্রাক অন্য একটি পিকআপ ভ্যান দিয়ে টেনে নিয়ে যাওয়ার সময় দারাখাই কোন্দানালা ব্রিজের কাছে হামলার শিকার হয়। তাদের দাবি অনুযায়ী, সশস্ত্র ডাকাতরা বিক্রয় প্রতিনিধি স্বপন দাসের নিকট থাকা নগদ ২ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। এসময় তাদের মারধর করা হয়।

চালক স্বদেব দাস বিষয়টি  মালিক শরিফ মিয়ার ছেলে মতিউর রহমানকে মুঠোফোনে  জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে এই লুটের ঘটনাটি নিয়ে পুলিশের পক্ষ থেকে কিছুটা সন্দেহ প্রকাশ করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার সময় তাৎক্ষণিকভাবে অন্য কেউ বিষয়টি জানতে পারেনি এবং পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনার ধরণ কিছুটা রহস্যজনক মনে হওয়ায় আসল রহস্য উদঘাটনে তদন্ত চলছে। লুণ্ঠিত টাকা উদ্ধার ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ছাতক ও জগন্নাথপুর থানা পুলিশ সমন্বিতভাবে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট