1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে দুই হাওরে অভিযান: বিপুল পরিমাণ কারেন্টের জাল ও পটছাই ধ্বংস জগন্নাথপুর ইসলামী ব্যাংকে টাকা উধাওয়ের খবরটি নিছক গুঞ্জন: যান্ত্রিক ত্রুটি সারিয়ে গ্রাহককে টাকা ফেরত দিল কর্তৃপক্ষ রানীগঞ্জ উন্নয়ন সংস্থার নবগঠিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ সম্পন্ন জগন্নাথপুরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০ Mosbet yükle onlayn kazino oynamaq – etibarlı oyun platforması Mostbet Aviator oyunu onlayn kazino oynamaq üçün ən yaxşı platformadır কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আমিনুর রহমান জিলু, জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা 1Win onlayn kazino oynamaq – Rəsmi saytda qeydiyyat və uduşlar সংবাদকর্মী দের জন্য একটি নীতিমালা সময়ের দাবী Zoccer Casino Promo Code: Online-Casino spielen mit Bonus für deutsche Spieler

জগন্নাথপুরে অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে এক অজ্ঞাতনামা নারীর পচা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ মে) বেলা আনুমানিক পৌনে ৪টার দিকে  ইউনিয়নের নাদামপুর গ্রামের নুরুল হক নামের এক ব্যক্তির পতিত ভিটার ডোবার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জনৈক জামাল উদ্দিন মাস্টার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে নাদামপুর গ্রামের একটি ডোবার পাশে মরদেহ পড়ে থাকার বিষয়টি পুলিশকে অবহিত করেন। সংবাদ পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে।

পুলিশ জানায়, অজ্ঞাতনামা ওই নারীর মরদেহটি জরাজীর্ণ এবং পচন ধরা। মরদেহের বাম পায়ের উরুর অংশ এবং ডান হাতের বাহুর মাংস খুবলে নেওয়া ও ক্ষতবিক্ষত অবস্থায় ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, শিয়াল অথবা কুকুর মরদেহটির শরীরের বিভিন্ন অংশ খেয়ে ফেলেছে।

পুলিশ আরও জানায়, মৃত নারীর শরীরে কোনো কাপড় ছিল না, তবে লাশের পাশে একটি গামছা পাওয়া গেছে। স্থানীয়দের মতে, ওই নারী একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছিলেন।

জগন্নাথপুর থানার  অফিসার ইনচার্জ (ওসি)  শফিকুল ইসলাম বলেন, অজ্ঞাতনামা ওই নারীর লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিচয় শনাক্তসহ এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট