1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে আর্চ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করলেন এমপি কয়ছর আহমেদ জুলাই শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল নিষেধাজ্ঞা অমান্য করে জগন্নাথপুরে কুশিয়ারার বালু লুটে সক্রিয় অবৈধ চক্র জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার উদ্যোগে রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে আটঘর সড়ক ঢালাইয়ের দাবিতে মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের লিখিত আবেদন জগন্নাথপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া রাখির স্বপ্ন চিকিৎসক হয়ে মানবসেবা জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে বন্যার শঙ্কা, কুশিয়ারার তীরবর্তী এলাকা প্লাবিত জগন্নাথপুরে মাদক বিরোধী ঐক্য পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরে বাগময়না গ্রামে বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গঠনের আহ্বান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৬ নম্বর রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।  সভায় সমসাময়িক বিভিন্ন সমস্যা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (২ জুন) দুপুর ১ টায়  বাগময়না গ্রামের বাসিন্দা হাজী মকবুল হোসেনের বাসভবনে এই সভাটি অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং এসআই জসিম উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-  রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির ১ম যুগ্ম-আহ্বায়ক কয়েস উদ্দিন মাষ্টার এবং দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি মোঃ আল আমীন।

সভায় সভাপতির বক্তব্যে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, মাদক, ইভটিজিং, জুয়া, সাইবার ক্রাইম, বাল্যবিয়ে, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা এবং নারী ও শিশু নির্যাতনের মতো সামাজিক ব্যাধিগুলো সমাজ থেকে সমূলে উপড়ে ফেলাই বিট পুলিশিংয়ের মূল উদ্দেশ্য। বর্তমান সময়ে কোমলমতি ছাত্র-ছাত্রীদের ডিজিটাল ডিভাইস ও মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তি থেকে দূরে রেখে সঠিক পথে পরিচালনা করার ওপর তিনি জোর দেন। জনগণকে সাথে নিয়ে পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে একটি আইন মান্যকারী সুনাগরিক সমাজ গড়ে তুলতে এবং কোনো অপরাধ দানা বাঁধার আগেই তা প্রতিরোধ করতে পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। একই সাথে তিনি সমসাময়িক বিভিন্ন সমস্যা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

উপস্থিত ছিলেন-  হাজী সুন্দর আলী, হাজী মকবুল হোসেন, এসআই উমর ফারুক, এএসআই নীল মিয়া, ইউপি সদস্য তেরা মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আখলিছ মিয়া, বিএনপি নেতা জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইজাজুল ইসলাম মন্টু, সাবেক সহ-সভাপতি সারং মিয়া, হীরা মিয়া, মাখন মিয়া, নুরুল হক ও গোলাপ মিয়া।

এছাড়া সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট