1. willpound3800@anonmails.de : broderickhorowit :
  2. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  3. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  4. melanietowns7718@anonmails.de : katrice0145 :
  5. sucuriapp@jagannathpurview.online : sucuriapp :
  6. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুর বাজারে ‘মা জুয়েলার্সে’ দুর্ধর্ষ চুরি: ৩০ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন জগন্নাথপুরে ‘হোটেল সানলাইট’-এর শুভ উদ্বোধন স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব ও বার্ষিক বনভোজন আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে জগন্নাথপুরে কেক কাটা ও আলোচনা সভা জগন্নাথপুরে প্রবাসীর ওয়ারিশান সনদ প্রাপ্তিতে চরম ভোগান্তি জগন্নাথপুরে পরোয়ানাভুক্ত ২ আসামী গ্রেফতার জগন্নাথপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দোয়া ও মোনাজাতের মাধ্যমে শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারের প্রথম বর্ষপূর্তি পালিত প্রথম বর্ষপূর্তিতে জগন্নাথপুরের শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারে অক্টোবর মাসজুড়ে টেস্টে ২৫% ছাড়

আব্দুল মালেক খানকে গ্রেফতারে জগন্নাথপুর উপজেলা যুবদলের তীব্র নিন্দা ও ক্ষোভ

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৫৪০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য আব্দুল মালেক খানকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জগন্নাথপুর উপজেলা যুবদল।

এক যৌথ বিবৃতিতে জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম এবং উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আব্দুল মালেক খানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও বানোয়াট। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং রাজনৈতিকভাবে দমন করার হীন লক্ষ্যেই এই ষড়যন্ত্রমূলক মামলা সাজানো হয়েছে। তারা অবিলম্বে আব্দুল মালেক খানের নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা ও সাজানো মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মিথ্যা মামলা ও গ্রেফতারি আতঙ্ক ছড়িয়ে তৃণমূলের জাতীয়তাবাদী শক্তিকে দমানো যাবে না। তারা দ্রুততম সময়ের মধ্যে আব্দুল মালেক খানের মুক্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।- বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট