1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
সড়ক সংস্কারের দাবিতে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন সড়ক দুর্ঘটনায় জগন্নাথপুরের একই পরিবারের তিনজনসহ নিহত ৪ ৭ শর্ত পূরণ না হলে বদলির সুযোগ পাবেন না শিক্ষকরা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা জগন্নাথপুরে জুমার নামাজে যাওয়ার পথে ২ জন গুলিবিদ্ধ, থমথমে পরিস্থিতি জগন্নাথপুরে গণশুনানি শেষে ইউএনও কার্যালয়ের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪ ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্রাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্টের অভিযান, অবৈধ দোকান অপসারণ রাস্তার কাজের অনিয়ম তদন্তে গিয়ে পিআইওর সামনে সংঘর্ষ: মেম্বারের হামলায় আহত ১, এলাকায় উত্তেজনা জগন্নাথপুরে মাদক মামলার দুই আসামি গ্রেফতার

সড়ক দুর্ঘটনায় স্বরূপ চন্দ্রের প্রাক্তন শিক্ষক প্রফুল্ল কুমার দাসের পরলোকগমন

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ২৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক প্রফুল্ল কুমার দাস পরলোকগমন করেছেন।

শনিবার (৯ মে) দুপুর পৌনে ১২টায় সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গুণী এই শিক্ষকের প্রয়াণে জগন্নাথপুরসহ দেশ-বিদেশে অবস্থানরত তাঁর হাজারো শিক্ষার্থীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, শুক্রবার  সকালে সিলেট নগরীর নিজ বাসা থেকে প্রাত্যহিক ভ্রমণে বের হলে একটি দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায়তিনি মৃত্যুবরণ করেন।

প্রফুল্ল কুমার দাস ছিলেন একজন আদর্শ শিক্ষক, স্নেহময় অভিভাবক ও আলোকিত মানুষ। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি কেবল পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলেছেন। তাঁর আন্তরিকতা ও অনুপ্রেরণায় আলোকিত হয়েছেন বহু শিক্ষার্থী, যারা আজ দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে কর্মরত রয়েছেন।

এই প্রবীণ শিক্ষকের আকস্মিক মৃত্যুতে সাবেক শিক্ষার্থীরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট