1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে দুই হাওরে অভিযান: বিপুল পরিমাণ কারেন্টের জাল ও পটছাই ধ্বংস জগন্নাথপুর ইসলামী ব্যাংকে টাকা উধাওয়ের খবরটি নিছক গুঞ্জন: যান্ত্রিক ত্রুটি সারিয়ে গ্রাহককে টাকা ফেরত দিল কর্তৃপক্ষ রানীগঞ্জ উন্নয়ন সংস্থার নবগঠিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ সম্পন্ন জগন্নাথপুরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০ Mosbet yükle onlayn kazino oynamaq – etibarlı oyun platforması Mostbet Aviator oyunu onlayn kazino oynamaq üçün ən yaxşı platformadır কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আমিনুর রহমান জিলু, জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা 1Win onlayn kazino oynamaq – Rəsmi saytda qeydiyyat və uduşlar সংবাদকর্মী দের জন্য একটি নীতিমালা সময়ের দাবী Zoccer Casino Promo Code: Online-Casino spielen mit Bonus für deutsche Spieler

জগন্নাথপুরে প্রেসক্লাবের নাম ব্যবহার করে আহবায়ক কমিটি গঠনের নিন্দা, বিভ্রান্ত না হতে আহবান

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার  ঐতিহ্যবাহী ‘জগন্নাথপুর প্রেসক্লাব’-এর নাম ব্যবহার করে একটি মহলের কতিপয় অপসাংবাদিকদের  সমন্বয়ে নতুন আহবায়ক   কমিটি গঠনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথপুর প্রেসক্লাবের মূল ধারার সাংবাদিক নেতৃবৃন্দ। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত ওই কমিটিকে ভুঁয়া ও অবৈধ বলে অভিহিত করে জগন্নাথপুরবাসীকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছেন।

রোববার সন্ধ্যা ৭টায় জগন্নাথপুর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ প্রতিবাদ জানানো হয়।

ক্লাবের সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি  তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সানোয়ার হাসান সুনু এর সঞ্চালনায়

সভায় বক্তারা বলেন, ১৯৮৪ সালে জগন্নাথপুর প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। যারপর থেকে একটি ঐতিহ্যবাহী ও সুসংগঠিত সংগঠন হিসেবে  ধারাবাহিকভাবে গঠনতান্ত্রিক উপায়ে এবং পেশাদারিত্বের সাথে কার্যক্রম চালিয়ে আসছে। অথচ সম্প্রতি সাংবাদিক নামধারী কতিপয় অপসাংবাদিক ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটি  ভুঁয়া কমিটি গঠন করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রকাশিত এই ভিত্তিহীন কমিটি দেখে  বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে কোনো ধরণের  অপতৎপরতা বরদাস্ত করা হবে না উল্লেখ করে বক্তারা ভুয়া কমিটি গঠনকারীদের অপপ্রচারে বিভ্রান্ত না হতে আহ্বান জানান। এদের ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের  সহসভাপতি মোঃ আব্দুল হাই (ইত্তেফাক), যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব (প্রথম আলো)  কোষাধ্যক্ষ মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল (বিজয়ের কন্ঠ)  দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার (যায়যায়দিন), ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির (নয়াদিগন্ত), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন (আমার দেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু (সকালের সময়), কার্যকরী পরিষদের সদস্য জুয়েল আহমদ (আজকের পত্রিকা/আরটিভি), শাহ এস এম ফরিদ (প্রতিদিনের সংবাদ), বিপ্লব দেব নাথ (আলোকিত সকাল) ও সুমিত রায় (মানবজমিন)।

সাংবাদিক নেতৃবৃন্দ  অপ সাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার থাকার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট