1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লক্ষ টাকার মাছ নিধন জগন্নাথপুরে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন: পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি জগন্নাথপুরে প্রেসক্লাবের নাম ব্যবহার করে আহবায়ক কমিটি গঠনের নিন্দা, বিভ্রান্ত না হতে আহবান জগন্নাথপুরে স্কুলের পাশে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার সড়ক দুর্ঘটনায় স্বরূপ চন্দ্রের প্রাক্তন শিক্ষক প্রফুল্ল কুমার দাসের পরলোকগমন আব্দুল মালেক খানকে গ্রেফতারে জগন্নাথপুর উপজেলা যুবদলের তীব্র নিন্দা ও ক্ষোভ জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে ৫ দফা দাবিতে স্মারকলিপি সুনামগঞ্জ-জগন্নাথপুর মহাসড়কে চলন্ত ট্রাকে ডাকাতি: ২ লক্ষাধিক টাকা লুটের দাবি যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ: জগন্নাথপুরে মূলহোতা গ্রেফতার

জগন্নাথপুরে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন: পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং প্রতিনিধিদের বিরুদ্ধে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বিভ্রান্তিকর অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে জগন্নাথপুরে  মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে সোমবার সকাল ১০টায় জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন শান্তিনগর পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়।

ফারিয়া জগন্নাথপুর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ রমজান আলীর পরিচালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ড্রাগিস্ট এন্ড কেমিস্ট সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি আবু হোরায়রা ছাদ, জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বাছিরুল ইসলাম ভুঞা, সাংবাদিক শাহ ফুজায়েল এবং মেডিসিন কোম্পানির কর্মকর্তা জয়নাল আবেদীন।

সভায় ফারিয়ার নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সাবেক সভাপতি সুজন কবির, প্রধান উপদেষ্টা সুজল কবীর, উপদেষ্টা নুর আহাদ, মনি শংকর, সাইফুল ইসলাম, সাবেক উপদেষ্টা আজিজুর রহমান, আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এদেশের অন্যতম शिक्षित ও প্রশিক্ষিত জনগোষ্ঠী। তারা কোনো দালাল নন, বরং স্বাস্থ্যসেবা খাতের একটি গুরুত্বপূর্ণ অংশ। বক্তারা অবিলম্বে প্রতিনিধিদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো মানহানিকর বক্তব্য ও বিভ্রান্তিকর ভিডিও প্রত্যাহারের দাবি জানান। একইসাথে প্রতিনিধিদের হয়রানি বন্ধ করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করে বক্তারা হুশিয়ারি দেন যে, প্রতিনিধিদের মর্যাদা রক্ষায় যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট