1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে দুই হাওরে অভিযান: বিপুল পরিমাণ কারেন্টের জাল ও পটছাই ধ্বংস জগন্নাথপুর ইসলামী ব্যাংকে টাকা উধাওয়ের খবরটি নিছক গুঞ্জন: যান্ত্রিক ত্রুটি সারিয়ে গ্রাহককে টাকা ফেরত দিল কর্তৃপক্ষ রানীগঞ্জ উন্নয়ন সংস্থার নবগঠিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ সম্পন্ন জগন্নাথপুরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০ Mosbet yükle onlayn kazino oynamaq – etibarlı oyun platforması Mostbet Aviator oyunu onlayn kazino oynamaq üçün ən yaxşı platformadır কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আমিনুর রহমান জিলু, জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা 1Win onlayn kazino oynamaq – Rəsmi saytda qeydiyyat və uduşlar সংবাদকর্মী দের জন্য একটি নীতিমালা সময়ের দাবী Zoccer Casino Promo Code: Online-Casino spielen mit Bonus für deutsche Spieler

৩০ হাজার ফলোয়ার পূর্ণ হওয়ায় ‘প্রতিদিনের জগন্নাথপুর’ পরিবারের কেক কাটা অনুষ্ঠান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জনপ্রিয় আঞ্চলিক নিউজ পোর্টাল ‘প্রতিদিনের জগন্নাথপুর’-এর ফেসবুক পেইজ ৩০ হাজার ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেছে। এই সাফল্য উদ্‌যাপন উপলক্ষে বুধবার (১৩ মর)  সন্ধ্যা ৭টায় পৌর সদরের ডাকবাংলো রোডস্থ পোর্টালের কার্যালয়ে স্থানীয় সংবাদকর্মী ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিদিনের জগন্নাথপুরের সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ারের সভাপতিত্বে এবং বার্তা সম্পাদক সুজন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক তাজ উদ্দিন আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সভাপতি আবুল হোসাইন মোহাম্মদ ওয়ালি উল্লাহ, সমাজসেবক জাহাঙ্গির আলম, জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, অর্থ সম্পাদক জামাল উদ্দিন বেলাল, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ফুজায়েল আহমদ, সমাজসেবক রেজাউল করিম রিপন, আকমল হোসেন, সাংবাদিক তৈয়বুর রহমান, কয়েছ মামুন এবং প্রতিদিনের জগন্নাথপুরের স্টাফ রিপোর্টার মুবিন উদ্দিন, আল আমিন তালুকদার ও মো. জহির উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মাহবুবুর রহমান, আমিনুর রহমান কনু, আল আমিন হোসেন রাব্বি, ফয়ছল আহমদ, ইয়াজ উদ্দিন হাবিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার জনসাধারণ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিনের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও গুরুত্বপূর্ণ খবরাখবর দ্রুততার সাথে তুলে ধরছে। ফেসবুকে ৩০ হাজার ও টিকটকে ১০ হাজার ফলোয়ার হওয়ার মাধ্যমে এটি দেশ ও প্রবাসে থাকা জগন্নাথপুরবাসীর কাছে একটি নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে পরিণত হয়েছে। বক্তারা আরও উল্লেখ করেন, পোর্টালটির এই সাফল্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের অভিনন্দন ও শুভকামনা প্রমাণ করে যে তারা জনমানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আগামী দিনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি আরও অনেক দূর এগিয়ে যাবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে অতিথিদের নিয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটেন সম্পাদক গোলাম সারোয়ার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট