1. willpound3800@anonmails.de : broderickhorowit :
  2. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  3. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  4. melanietowns7718@anonmails.de : katrice0145 :
  5. sucuriapp@jagannathpurview.online : sucuriapp :
  6. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুর বাজারে ‘মা জুয়েলার্সে’ দুর্ধর্ষ চুরি: ৩০ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন জগন্নাথপুরে ‘হোটেল সানলাইট’-এর শুভ উদ্বোধন স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব ও বার্ষিক বনভোজন আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে জগন্নাথপুরে কেক কাটা ও আলোচনা সভা জগন্নাথপুরে প্রবাসীর ওয়ারিশান সনদ প্রাপ্তিতে চরম ভোগান্তি জগন্নাথপুরে পরোয়ানাভুক্ত ২ আসামী গ্রেফতার জগন্নাথপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দোয়া ও মোনাজাতের মাধ্যমে শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারের প্রথম বর্ষপূর্তি পালিত প্রথম বর্ষপূর্তিতে জগন্নাথপুরের শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারে অক্টোবর মাসজুড়ে টেস্টে ২৫% ছাড়

জগন্নাথপুরে এমপি কয়ছর আহমেদ কর্তৃক ভিজিএফ ও মানবিক সহায়তার চাল বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ তাঁর নির্বাচনী এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এবং সরকারের বিশেষ মানবিক সহায়তার চাল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

বুধবার ( ২০ মে) সকাল ১১টায় জগন্নাথপুর পৌর ভবন প্রাঙ্গণে জগন্নাথপুর পৌরসভা পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই বিতরণ কার্যক্রমের সূচনা করেন।

চাল বিতরণকালে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার দেশের কোনো মানুষকে না খেয়ে থাকতে দেবে না। গ্রামীণ জনপদের প্রতিটি অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি ত্রাণ বিতরণে শতভাগ স্বচ্ছতা বজায় রাখার এবং কোনো ধরনের অনিয়ম যেন না হয়, সে ব্যাপারে স্থানীয় প্রশাসনকে কঠোর নির্দেশ দেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শিমুল আলী, জগন্নাথপুর পৌর সচিব হেলাল আহমেদ, প্রকৌশলী সতীশ গোস্বামী, বিএনপি আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, জেলা বিএনপি সদস্য মুকিত মিয়া এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট