1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

ঈদুল আযহার শুভেচ্ছা জানালের ৪ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সেলিম আহমদ

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত জগন্নাথপুর পৌরসভা-র ৪নং ওয়ার্ডসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সেলিম আহমদ।

তিনি জগন্নাথপুর উপজেলা পৌরসভার ৪নং ওয়ার্ডের হরিপুর গ্রামের কৃতি সন্তান। সমাজসেবা, শিক্ষানুরাগ ও ক্রীড়াঙ্গনে অবদানের কারণে তিনি এলাকায় সর্বমহলে সুপরিচিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। সাবেক কৃতি ফুটবলার সেলিম আহমদ যুব সমাজের কাছেও একজন জনপ্রিয় মুখ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচন-এ ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর নাম ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনায় রয়েছে। তিনি নির্বাচিত হলে ৪নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এক শুভেচ্ছা বার্তায় সেলিম আহমদ বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। আমি দেশ-বিদেশে অবস্থানরত সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। পাশাপাশি আগামীর সুন্দর, আধুনিক ও উন্নত ৪নং ওয়ার্ড গঠনে সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।”

স্থানীয় সচেতন মহলের মতে, দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় সাধারণ মানুষের মাঝে সেলিম আহমদের গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট