1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
Resources: nejlepší online casino Kazancın anahtarı Mariobet’te seni bekliyor জগন্নাথপুরে বন্ধ ঘর থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার সন্দেহ নজরুল বর্ষ উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত জগন্নাথপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান ও কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের টাস্কফোর্স অভিযান: জরিমানা ও পিকআপ জব্দ রানীগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক আবু খালেদ জগন্নাথপুরে চাচার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ভাতিজি সেফা বেগম এবি পার্টির সুনামগঞ্জ জেলা কমিটির অনুমোদন : আহবায়ক সৈয়দ তালহা, সদস্য সচিব ইমন

জগন্নাথপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘরের পাশের পুকুরের পানিতে ডুবে নাহিদ মিয়া নামে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু নাহিদ কবিরপুর গ্রামের নিক্সন মিয়া ও জেবা বেগম দম্পতির ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ঘরের মেঝেতে ১৮ মাসের শিশু সন্তান নাহিদকে নিয়ে খেলা করছিলেন বাবা নিক্সন মিয়া। একপর্যায়ে তিনি শিশুকে ঘরের মেঝেতে রেখে শৌচাগারে যান। সেখান থেকে ফিরে এসে সন্তানকে  না দেখে তিনি পরিবারের লোকজনকে জানান। এরপর শিশুর মাতাসহ পরিবারের সবাই মিলে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুর চাচি শাহিনা বেগম ঘরের পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। তার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে দ্রুত শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু নাহিদকে মৃত ঘোষণা করেন। পরে বিষয়টি জগন্নাথপুর থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও শিশুর সুরতহাল প্রতিবেদন করে।

এই বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ শিশুটির সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হচ্ছে। অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট