
নিজস্ব প্রতিবেদক :
জাতীয় দৈনিক ‘বাংলাদেশ বুলেটিন’-এর ৯ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুরে।
শুক্রবার সন্ধ্যায় জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর টুয়েন্টিফোর কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে এই বর্ষপূর্তি উদযাপন করা হয়।
দৈনিক বাংলাদেশ বুলেটিনের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মাহবুবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু।
এছাড়াও বক্তব্য রাখেন জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলী হোসেন খান, সাধারণ সম্পাদক শাহ ফুজায়েল আহমেদ এবং প্রতিদিনের জগন্নাথপুরের বার্তা সম্পাদক সুজন আহমেদ, জগন্নাথপুর টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার ফরহাদ আহমেদ রেহান।
অনুষ্ঠানে বক্তারা দৈনিক বাংলাদেশ বুলেটিনের দীর্ঘ পথচলার প্রশংসা করে বলেন,পত্রিকাটি শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আগামী দিনগুলোতেও জগন্নাথপুরসহ দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নে পত্রিকাটি তার সাহসী এবং নিরপেক্ষ ভূমিকা ধরে রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।