1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
সড়ক সংস্কারের দাবিতে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন সড়ক দুর্ঘটনায় জগন্নাথপুরের একই পরিবারের তিনজনসহ নিহত ৪ ৭ শর্ত পূরণ না হলে বদলির সুযোগ পাবেন না শিক্ষকরা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা জগন্নাথপুরে জুমার নামাজে যাওয়ার পথে ২ জন গুলিবিদ্ধ, থমথমে পরিস্থিতি জগন্নাথপুরে গণশুনানি শেষে ইউএনও কার্যালয়ের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪ ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্রাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্টের অভিযান, অবৈধ দোকান অপসারণ রাস্তার কাজের অনিয়ম তদন্তে গিয়ে পিআইওর সামনে সংঘর্ষ: মেম্বারের হামলায় আহত ১, এলাকায় উত্তেজনা জগন্নাথপুরে মাদক মামলার দুই আসামি গ্রেফতার

জগন্নাথপুরের সৈয়দপুরে ‘আশা কোচিং সেন্টার’ এর উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

‘একটি ভালো শিক্ষা যেকোনো মানুষকে পরিবর্তন করতে পারে, আর একজন ভালো শিক্ষক সবকিছু পরিবর্তন করে দিতে পারে’- এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আশা কোচিং সেন্টার’।

সোমবার (২৯ জুন) বাদ আছর সৈয়দপুর বাজারে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন অফিসের পাশে এক দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক মুহাম্মদ মুর্শেদুর রহমান, রমাপতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মুনায়ুম কবীর, উত্তম কুমার দেবনাথ এবং আশা কোচিং সেন্টারের পরিচালক তৌফিক হোসেন কোরেশীর পিতা সায়েস্তা হোসেন কোরেশী।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাওলানা শেখ বিল্লাল মিয়া, হাফিজ রুহুল আমীন, মোঃ সাজিদ মিয়া, দিদার কোরেশী, আশিক মিয়া, মাসুক রব্বানী, সৈয়দ ছানু মিয়া, সৈয়দ তাজ উদ্দিন, শেখ ছাদিক মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন সৈয়দপুর দরগাহ জামে মসজিদের ইমাম মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক।

নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করা হবে। এর মধ্যে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত সকল বিষয় এবং ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ইংরেজি ও গণিত বিষয়ে বিশেষ যত্নে ক্লাস নেওয়া হবে।

ভর্তির প্রক্রিয়া সম্পর্কে কোচিং সেন্টারের পরিচালক তৌফিক হোসেন কোরেশী জানান, শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সহজ করতে কোনো ভর্তি ফি বা ভর্তির টাকা নেওয়া হবে না। শিক্ষার্থীরা শুধুমাত্র নির্ধারিত মাসিক বেতন দিয়েই নিয়মিত ক্লাসে অংশ নিতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট