1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্রাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্টের অভিযান, অবৈধ দোকান অপসারণ রাস্তার কাজের অনিয়ম তদন্তে গিয়ে পিআইওর সামনে সংঘর্ষ: মেম্বারের হামলায় আহত ১, এলাকায় উত্তেজনা জগন্নাথপুরে মাদক মামলার দুই আসামি গ্রেফতার জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত জগন্নাথপুরে অফিস সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা শৃঙ্খলা ভঙ্গের কারনে জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম দল থেকে বহিস্কার জগন্নাথপুরে সরকারি স্কুলে নিম্নমানের সংস্কার কাজ: স্থানীয়দের ও শিক্ষার্থীদের তোপের মুখে কাজ বন্ধ জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল বিপর্যয়, ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ: ফলাফল বাতিলের দাবি

জগন্নাথপুরে ২৩ বছরের নিষ্ঠার প্রতিদান: মোয়াজ্জেম গোলাম কবিরকে যুবসমাজের রাজকীয় বিদায়

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ::

দীর্ঘ ২৩ বছরের সেবামূলক কর্মজীবনের ইতি টেনে এক রাজকীয় বিদায়ের সাক্ষী হলো সুনামগঞ্জের জগন্নাথপুর।

পৌরশহরের উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেম গোলাম কবিরকে তাঁর নিষ্ঠা, সততা ও আন্তরিকতার স্বীকৃতিস্বরূপ এক অভূতপূর্ব ও স্মরণীয় বিদায়ী সংবর্ধনা দিয়েছে স্থানীয় যুবসমাজ।

শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে এই আবেগঘন ও উৎসবমুখর বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা শেষে গোলাম কবিরকে শুধু বিদায়ই দেওয়া হয়নি, বরং এক রাজকীয় মর্যাদায় যুবসমাজের এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা এবং সুসজ্জিত মাইক্রোবাসের বহর নিয়ে তাঁর নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। শত শত যুবক ও সাধারণ মুসল্লির অংশগ্রহণে পুরো এলাকায় তখন এক আনন্দ-অশ্রুর পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির মোতাওয়াল্লি আকামত আলী, সদস্য ফারুক আহমদ, আনর মিয়া, মইন উদ্দিন ও আজিজুল মিয়া।

সাংবাদিক আলী হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠানে গ্রামের যুবসমাজের পক্ষ থেকে বিদায়ী মোয়াজ্জেমের হাতে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও বিশেষ উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফারুক মিয়া, আনর মিয়া এবং আলী হোসেন রাজ।

বক্তারা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গোলাম কবির দীর্ঘ ২৩টি বছর ধরে অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে আল্লাহর ঘরের সেবা করে গেছেন। তাঁর এই নিঃস্বার্থ অবদান এলাকাবাসী আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। অনুষ্ঠান শেষে তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের সুখ-শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনন্য এই বিদায় অনুষ্ঠানে গ্রামের সর্বস্তরের যুবক, মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট