1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
সড়ক সংস্কারের দাবিতে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন সড়ক দুর্ঘটনায় জগন্নাথপুরের একই পরিবারের তিনজনসহ নিহত ৪ ৭ শর্ত পূরণ না হলে বদলির সুযোগ পাবেন না শিক্ষকরা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা জগন্নাথপুরে জুমার নামাজে যাওয়ার পথে ২ জন গুলিবিদ্ধ, থমথমে পরিস্থিতি জগন্নাথপুরে গণশুনানি শেষে ইউএনও কার্যালয়ের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪ ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্রাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্টের অভিযান, অবৈধ দোকান অপসারণ রাস্তার কাজের অনিয়ম তদন্তে গিয়ে পিআইওর সামনে সংঘর্ষ: মেম্বারের হামলায় আহত ১, এলাকায় উত্তেজনা জগন্নাথপুরে মাদক মামলার দুই আসামি গ্রেফতার

জগন্নাথপুরে ধানের চারা খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের  জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নে জমিতে  একটি গরু  ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত সেলিম মিয়া (৬৫) নামের এক ব্যক্তি হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।  এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আরো ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) বেলা পৌনে বারোটার দিকে উত্তর গড়গড়ি গ্রামের জমির আলীর বাড়ি সংলগ্ন জমিতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর গড়গড়ি গ্রামের জমির আলীর জমিতে জিয়াউল হকের একটি গরু ধানের চারা খায়। এই  নিয়ে ওই গ্রামের জিয়াউল হক ও  জমির আলীর লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষে জিয়াউল হকের পক্ষে দুলাল মিয়া (৪০) এবং জমির আলীর পক্ষে সেলিম (৬৫) ও রফিক মিয়া (৪০) সহ উভয় পক্ষের অন্তত ১০ জন  আহত হন। মারামারির পরপরই গুরুতর আহত সেলিম মিয়াকে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জমির আলীর চাচাতো ভাই আজমত মিয়া জানান, জমিতে গরুর জালা খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এই সংঘর্ষের সৃষ্টি হয় এবং হাসপাতালে নেওয়ার পথেই জমির আলীর মৃত্যু ঘটে।

খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট