1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের টাস্কফোর্স অভিযান: জরিমানা ও পিকআপ জব্দ রানীগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক আবু খালেদ জগন্নাথপুরে চাচার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ভাতিজি সেফা বেগম এবি পার্টির সুনামগঞ্জ জেলা কমিটির অনুমোদন : আহবায়ক সৈয়দ তালহা, সদস্য সচিব ইমন জগন্নাথপুরে খেলার মাঠে শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করেন সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রধান উপদেষ্টা হলেন আলহাজ্ব এম. এ. মালেক খান সড়ক সংস্কারের দাবিতে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন সড়ক দুর্ঘটনায় জগন্নাথপুরের একই পরিবারের তিনজনসহ নিহত ৪ ৭ শর্ত পূরণ না হলে বদলির সুযোগ পাবেন না শিক্ষকরা

রানীগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক আবু খালেদ

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে প্রভাষক মো: আবু খালেদকে।

সিলেট শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে গভর্নিং বডি গঠনে ব্যর্থ হওয়ায় তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলাউর রহমান ঠাকুরকে অব্যাহতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা ও ২০২৪ সালের প্রবিধানমালার পরিপত্র অনুযায়ী ৩০ আগস্ট নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

এর আগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট-এর ২০ আগস্টের স্মারকের প্রেক্ষিতে কলেজে কর্মরত জ্যেষ্ঠ শিক্ষকদের তালিকা আহবান করে কর্তৃপক্ষ। ২৫ আগস্টের স্মারকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রেরিত ৫ জন জ্যেষ্ঠ প্রভাষকের তালিকা থেকে প্রবিধানের ৬৬ নম্বর ধারার ক্ষমতাবলে শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখার স্বার্থে মো: আবু খালেদকে এ পদে মনোনীত করা হয়।

দীর্ঘদিন ধরে রানীগঞ্জ কলেজটি এই অঞ্চলের প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী এ প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ে তাদের শিক্ষাজীবন সাফল্যজনকভাবে সম্পন্ন করে।

নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মো: আবু খালেদের নাম ঘোষণার পর তাকে অভিনন্দন জানিয়েছেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল। তাঁর যোগ্য নেতৃত্বে কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

অনুভূতি ব্যক্ত করে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রভাষক মো: আবু খালেদ জানান, কলেজের সার্বিক উন্নয়ন, মানসম্মত শিক্ষা এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে তিনি নিষ্ঠার সাথে কাজ করবেন। এই লক্ষ্য অর্জনে তিনি কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট