
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে নতুন প্রতিষ্ঠান ‘ইমছা বিউটি’।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর ২টায় জগন্নাথপুর পৌর শহরের রানীগঞ্জ রোডস্থ হান্নান শপিং সেন্টারের ৯ নম্বর দোকানে ফিতা কেটে প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের পেশাজীবি সংগঠনের থানা আমির ও সিলেট জজ আদালতের সাবেক এপিপি অ্যাডভোকেট ইয়াসিন খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে শিক্ষিত তরুণ ও যুবকরা চাকরির পেছনে না ছুটে ব্যবসার দিকে মনোনিবেশ করছেন, যা অত্যন্ত ইতিবাচক। ইসলামে ব্যবসাকে হালাল করা হয়েছে। তাই তরুণ উদ্যোক্তাদের সৎভাবে ব্যবসা পরিচালনা করতে হবে। ন্যায্য মূল্যে মানসম্মত পণ্য ও সেবা প্রদান করলে ক্রেতারা এমনিতেই আকৃষ্ট হবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী শিমন চৌধুরী, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জুলফিকার আহমদ মনি, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহাজাহান মিয়া, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইসমাঈল খান এবং মার্কেট সভাপতি আব্দুল মতিন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাফিজ আব্দুল খালিক খান, মস্তফা খান এবং ফ্যাশন ডিজাইনার জুবায়ের খান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘ইমছা বিউটি’র পরিচালক ইমরান খান। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জগন্নাথপুরবাসীকে ন্যায্য মূল্যে মানসম্মত ও আসল পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন রাইয়ান আহমদ।