1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে ফুটপাত ব্যবসায়ীদের ফের সতর্ক করলো ভ্রাম্যমাণ আদালত জগন্নাথপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল জগন্নাথপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীন এর মতবিনিময় সভা শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় খেলাফত মজলিস – জগন্নাথপুরে মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের জগন্নাথপুরে বিট্রিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে জগন্নাথপুরে ব্রাকের ব্যতিক্রমধর্মী উদ্যোগ জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময় সুনামগঞ্জ -৩ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুশতাক আহমদের মতবিনিময়

জগন্নাথপুরের বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদ এর উদ্যোগে শিক্ষার ২৪ নং বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাসিক সর্বোচ্চ উপস্থিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বহস্পতিবার (৭ নভেম্বর) সংগঠনের অন্যতম উপদেষ্টা আলিম উদ্দিনের সভাপতিত্বে ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক তাহসান আহমদ ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রাক প্রাথমিক শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত তিনটি গ্রুপে বিভক্ত করে সাধারণ জ্ঞান, সুন্দর হাতের লেখা ও দেশাত্মবোধক গান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রত্যেক ইভেন্টে তিনজন করে বিজয়ী ও মাসিক ক্লাসে সর্বোচ্চ উপস্থিত হওয়া শিক্ষার্থীদের মোট ৩৭ জন শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়।

বক্তব্য রাখেন, সংগঠনের অন্যতম উপদেষ্টা আলিম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ( ভারপ্রাপ্ত) মোছা: জিরিনা বেগম, ম্যানেজিং কমিটির সদস্য আরজু মিয়া।

উপস্থিত ছিলেন- ম্যানেজিং কমিটির সহ সভাপতি হাবিবুর রহমান হবিবুল, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মমতাজ বেগম, সহকারী শিক্ষক রাহুল কান্তি পাল, খন্ডকালীন শিক্ষিকা রিমা বেগম, কার্যকরী সদস্য রাজু মিয়া ও রায়হান আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ম্যানেজিং কমিটির সদস্যরা সংগঠনের ভূয়সী প্রশংসা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট