1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে আর্চ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করলেন এমপি কয়ছর আহমেদ জুলাই শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল নিষেধাজ্ঞা অমান্য করে জগন্নাথপুরে কুশিয়ারার বালু লুটে সক্রিয় অবৈধ চক্র জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার উদ্যোগে রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে আটঘর সড়ক ঢালাইয়ের দাবিতে মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের লিখিত আবেদন জগন্নাথপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া রাখির স্বপ্ন চিকিৎসক হয়ে মানবসেবা জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে বন্যার শঙ্কা, কুশিয়ারার তীরবর্তী এলাকা প্লাবিত জগন্নাথপুরে মাদক বিরোধী ঐক্য পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত

বিএনপির শোভাযাত্রায় প্রতীকী সাজে ‘খাঁচায় বন্দি দানব হাসিনা’

  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৩৬২ বার পড়া হয়েছে

জগন্নাথপুর ভিউ ডেস্কঃ

দীর্ঘদিন পর রাজধানীতে শোভাযাত্রা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (০৮ নভেম্বর) বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন ।

শোভাযাত্রা অংশ নিতে আসা নেতাকর্মীদের মধ্যে নতুন নতুন সাজসজ্জা দেখা যায়। শিশুদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতীকী সাজে দেখা যায়।

আবার অনেককে নেতাকর্মী জিয়াউর রহমানের সাজে দেখা যায়।

তবে শোভাযাত্রায় সবার নজর কাড়ে খাঁচাবন্দি শেখ হাসিনার দানবীয় সজ্জা।

এ খাঁচা ঘিরে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের ভিড়।

শোভাযাত্রা মৎস্য ভবনের সামনে এলে খাঁচাটি দেখা যায়।

ওই খাঁচার বাইরে লেখা ছিল, ‘আমি ভারতের মোদীর সঙ্গে হাত মিলিয়ে দেশের স্বার্থ বিক্রি করি’, ‘আমি সকাল-সন্ধ্যা মিথ্যা কথা বলি’, ‘আমি হেলিকপ্টার থেকে গুলি করে শিশু ও নারীদের হত্যা করি’, ‘আমি বিশ্বের শ্রেষ্ঠ দুর্নীতিবাজ’ ইত্যাদি।

খাঁচার সঙ্গে অনেকে সেলফি তোলেন। অনেকে নেতাকর্মী আবার এ দৃশ্যের ভিডিও ধারণ করেন। পাশ থেকে নেতাকর্মীদের অনেকে বলছিলেন, ‘হাসিনা ধরা খাইছে’, ‘খুনি হাসিনার ফাঁসি চাই’ ইত্যাদি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট