1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে আইফোন চুরি: ঘটনা ভিন্নখাতে নেওয়ার অপচেষ্টায় প্রবাসীর বিস্ময়! জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ , সহযোগী দুই যুবক গ্রেফতার জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ শহীদ হাফিজের বিচার অবশ্যই হবে: এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে জমি ও রাস্তা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর

আ.লীগের সাংগঠনিক সম্পাদকসহ দুই নেতাকে ধরে পুলিশে সোপর্দ

  • প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

জগন্নাথপুর ভিউ ডেস্কঃ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমেদ খালেদ (৫০) ও আওয়ামী লীগ নেতা গৌরমনি সরকারকে (৫৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে ছাত্র-জনতা ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রবিবার বিকেল ও সন্ধ্যায় নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ের তাহসিন প্লাজার সামনে থেকে তাদরেকে আটক করা হয়।

আটককৃত শাহ রিজভী আহমেদ খালেদ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গৌরমনি সরকার পৌরসভার জয়নগর এলাকার ধরনি সরকারের ছেলে ও উপজেলা আওয়ামী লীগ নেতা।

স্থানীয় সূত্রে জানা যায়- রবিবার নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে আলাদা আলাদা বলয়ের বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ও ছাত্র-জনতা অবস্থান নেয়। পরে নবীগঞ্জ শহরের বিভিন্ন সড়কে পৃথক পৃথক ভাবে আওয়ামী লীগকে প্রতিহত করার ঘোষণা দিয়ে নানা শ্লোগানে মিছিল ও শো-ডাউন করে ছাত্রজনতা ও বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিকেলে নবীগঞ্জ শহরে নতুন বাজার এলাকায় থেকে আওয়ামী লীগ নেতা গৌরমনি সরকার (৫৫)কে আটক করে ছাত্র জনতা ও বিএনপি ও অঙ্গ সংগঠনের একটি অংশ। পরে গৌরমনি সরকারকে নবীগঞ্জ থানার একদল পুলিশের কাছে সোপর্দ করা হয়। সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমেদ খালেদকে আটক করা হয়। পরে খালেদকেও পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দাবী- পলাতক শেখ হাসিনার নির্দেশে বিএনপি, যুবদল, ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে হামলার চেষ্টাকালে সাধারণ জনগন ও ছাত্রজনতা আওয়ামী লীগের দুই নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন- আওয়ামী লীগের দুই নেতাকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন- হবিগঞ্জ সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা থাকায় তাদেরকে সেখানে হস্তান্তর করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) আলমগীর কবির বলেন- আটককৃত দুইজন হবিগঞ্জ শহরে মোস্তাক হত্যাকান্ডের ঘটনায় সম্পৃক্ত। তাদেরকে এই মামলায় সোমবার আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট