1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
Resources: nejlepší online casino Kazancın anahtarı Mariobet’te seni bekliyor জগন্নাথপুরে বন্ধ ঘর থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার সন্দেহ নজরুল বর্ষ উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত জগন্নাথপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান ও কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের টাস্কফোর্স অভিযান: জরিমানা ও পিকআপ জব্দ রানীগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক আবু খালেদ জগন্নাথপুরে চাচার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ভাতিজি সেফা বেগম এবি পার্টির সুনামগঞ্জ জেলা কমিটির অনুমোদন : আহবায়ক সৈয়দ তালহা, সদস্য সচিব ইমন

জগন্নাথপুরে কিশোর  হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে ফুটবলকে কেন্দ্র করে রায়হান মিয়া (১৫) নামের এক কিশোরের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার প্রধান আসামীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের সুহেল মিয়ার ছেলে শাওন মিয়া (১৩) ও একই গ্রামের কাওছার মিয়ার ছেলে শহীদ আলম (১৫)। মারামারির ঘটনার পর রায়হানের মা রুমি বেগম বাদী হয়ে ৬ জনের নামে গত ৩ নভেম্বর জগন্নাথপুর থানায় মামলা করেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, বাউধরন গ্রামে কিশোর রায়হান হত্যা মামলায় দু’ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একজন মামলার প্রধান আসামী।

প্রসঙ্গত, সম্প্রতি উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের মৃত শাফিকুর রহমানের ছেলে রায়হানের সঙ্গে শাওন নামের একজনের বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে গত ২৭ অক্টোবর গ্রামের রাস্তায় রায়হানের উপর শাওন হামলা চালায়। এতে রায়হান গুরুতর আহত হয়। পরে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত ৭ নভেম্বর রায়হানকে বাড়িতে নিয়ে আসার পথে রায়হানের  অবস্থায অবনতি দেখা দেয়। দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে  চিকিৎসক রায়হান মিয়াকে মৃত ঘোষণা করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট