1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ শহীদ হাফিজের বিচার অবশ্যই হবে: এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে জমি ও রাস্তা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও অনৈসলামিক কার্যক্রম বন্ধের দাবিতে গণসমাবেশ বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ

জগন্নাথপুরে হত্যা মামলার আরেক আসামী গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদ নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংর্ঘষে ১ জন নিহতের ঘটনায় পুলিশ এজাহারভুক্ত আরেক আসামীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত তরুণ রাজিব মিয়া (২৩)। সে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামের আব্দুল লতিবের ছেলে।

রোববার (১৭ নভেম্বর) সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, জগন্নাথপুর উপজেলার বাগময়না তাজপুর গ্রামের মসজিদ নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও নিহতের ঘটনায় এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করলে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়। এর আগে আরো ৪ জনকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, জগন্নাথপুরের পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামের মসজিদের দ্বিতীয় তলা নির্মাণ নিয়ে ওই গ্রামের দু’ পক্ষের মধ্যে বিরোধ চলছিল। একটি পক্ষ ফেসবুকে পোস্ট করার জেরে ১২ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে ৩ টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। সংর্ঘষ চলাকালে ঘটনাস্থলে বৃদ্ধ সুজাত মিয়া নিহত হন। আহত হন উভয় পক্ষের ৪০ জন। এ ঘটনার পর চারদিন পর ১৬ নভেম্বর জগন্নাথপুর থানায় মামলা দায়ের হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট