1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে ফুটপাত ব্যবসায়ীদের ফের সতর্ক করলো ভ্রাম্যমাণ আদালত জগন্নাথপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল জগন্নাথপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীন এর মতবিনিময় সভা শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় খেলাফত মজলিস – জগন্নাথপুরে মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের জগন্নাথপুরে বিট্রিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে জগন্নাথপুরে ব্রাকের ব্যতিক্রমধর্মী উদ্যোগ জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময় সুনামগঞ্জ -৩ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুশতাক আহমদের মতবিনিময়

জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ে একের পর এক চুরি

  • প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

আমিনুল হক সিপনঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা রাতের আধাঁরে এসব বিদ্যালয়ের ল্যাপটপ, ইলেক্ট্রনিক্স সামগ্রী, ইলেকট্রিক সামগ্রী, পানি সাপ্লাইয়ে ব্যবহৃত মটরসহ প্রয়োজনীয় সামগ্রী ও আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। এরমধ্যে একটি বিদ্যালয়ে একাধিকবার চুরির ঘটনা ঘটে। এমন ঘটনায় জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি ও লিখিত অভিযোগ দায়ের করা হয়।

জানা যায়, গত ১৩ নভেম্বর দিবাগত রাতে জগন্নাথপুর পৌর এলাকার শেরপুর গ্রামস্থ হাজী আব্দুর রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংঘটিত হয়। এর আগে গত ৩ মাসে উপজেলার সিরামিশি, মিরপুর, কচুরকান্দি, মিনহাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। গত অক্টোবর মাসে উপজেলার মিরপুর ইউনিয়নের ছিরামিশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ১৪টি তালা ভেঙে ১২টি সিলিংফ্যান ও দুটি ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়।

সম্প্রতি হাজী আব্দুর রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ করেন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতি রানী সেন জানান, গত বছরের প্রারম্ভিক থেকে এপর্যন্ত আমাদের বিদ্যালয়ে ৩ দফা চুরি সংঘটিত হয়। গত ১৩ নভেম্বর চোরেরা রাতের আধাঁরে ওয়াশব্লকের কেছিগেইটের তালা ভেঙে স্টিলের ৭টি পানির ট্যাপ চুরি করে নিয়ে যায়। এর আগে চলতি বছরের ৭ নভেম্বর ওই বিদ্যালয়ের শ্রেণিকক্ষের তালা ভেঙে পানির মোটর চুরি করে নিয়ে যায়। গত বছর একই বিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স সামগ্রীও চুরি হয়।

ওই বিদ্যালয়ের শিক্ষিকা আরো জানান, হাজী আব্দুল রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কয়েক বছরের মধ্যে কয়েকবার চুরি সংগঠিত হয়। কিন্তু আমাদের পক্ষ থেকে প্রত্যেক ঘটনায় থানায় সাধারণ ডায়েরি ও অভিযোগ দায়ের করি।

জগন্নাথপুরের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ বলেন, গত ৩ মাসের মধ্যে উপজেলার সিরামিশি, কচুরকান্দি, মিনহাজপুর ও সর্বশেষে হাজী আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংঘটিত হয়। এমতাবস্থায় প্রধান শিক্ষক আমাদের লিখিত অবগত করলে আমরা প্রশাসনকে বিষয়টি জানাই। এছাড়া আমাদের পক্ষ থেকে বিষয়টি মাসিক সমন্বয় সভায় উত্থাপন করা হয়েছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, সম্প্রতি একটি বিদ্যালয়ে চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট