1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

জগন্নাথপুরে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে মানসিক ভারসাম্যহীন নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তি ছানার মিয়া (৩৬) উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পূর্ব বুধরাইল (নোয়াগাঁও) গ্রামের মৃত তবারক আলীর ছেলে।

জগন্নাথপুর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ছানার মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ২৬ নভেম্বর বাড়ি থেকে বের হয়ে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। দুইদিন পর বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে বাড়ি থেকে কিছু দূরে একটি পরিত্যক্ত ঘর থেকে ছানার মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার গলায় রশি দিয়ে ফাঁস লাগানো ছিল। খবর পেয়ে থানার এস আই মোহাম্মদ সাকিব হোসেনের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট