1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

জগন্নাথপুরে রাণীগঞ্জ মডেল কিন্ডারগার্টেনে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা রাণীগঞ্জ মডেল কিন্ডারগার্টেনে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ৭টি হলে ২২০ জন ছাত্র- ছাত্রী মেধাবৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে ।

পরীক্ষা পরিদর্শন করেন- জগন্নাথপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা। রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোক্তার মিয়া, মো: ছহিল উদ্দিন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন, ফয়জুল ইসলাম, তাছলিমা আক্তার, শরিফা বেগম, মশাহিদ উদ্দীন, ফয়ছল আহমদ, আরব আলি, মো: মকবুল হোসেন, সুফিয়া বেগম, সহকারি শিক্ষক আনোয়ার হোসেন, মশাহিদ মিয়া, ইসলাম উদ্দীন।

পরীক্ষার আহবায়কের দায়িত্ব পালন করেন, প্রতিষ্ঠাতা সভাপতি মো: কাচা মিয়া। প্রবাস থেকে সহযোগিতা করেন প্রতিষ্টাতা লুৎফুর রহমান ও স্বপন মিয়া। পরীক্ষার কেন্দ্র প্রধানের দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠাতা পরিচালক মিছলুর রহমান ও সাইদুর রহমান। হল পরিদর্শকের দায়িত্ব পালন করেন রাণীগঞ্জ কলেজের প্রভাষকবৃন্দ ও রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দ। অন্যান্য দায়িত্ব পালন করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: ফরিদ আহমদ ও সহকারি শিক্ষকবৃন্দ সার্বিকভাবে সহযোগিতা করেন- রাণীগঞ্জ কলেজের সাবেক শিক্ষার্থী কাওছার আহমদ, আরিফুল, মোতাচ্ছির আহমদ প্রমুখ।

পরীক্ষা চলাকালে কেন্দ্রে উপস্থিত ছিলেন- কলকলি ইউনিয়নের এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির অধ্যক্ষ মো জামাল মিয়া, হিরা মিয়া, নুরুজ্জামান, কাপ্তান মিয়া, এখলাছুর রহমান, আখলই রজত দাশ, বাদল দাশ, আব্দুল হামিদ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট