1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ শহীদ হাফিজের বিচার অবশ্যই হবে: এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে জমি ও রাস্তা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও অনৈসলামিক কার্যক্রম বন্ধের দাবিতে গণসমাবেশ বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ

জগন্নাথপুরে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে “দুর্নীতি বিরোধী দিবসের প্রেক্ষাপট এবং দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুহিবুর রহমানের সভাপতিত্বে মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) জয়নাল আহমেদ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হোরায়রা ছাদ।

উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন- জগন্নাথপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সাংবাদিক আব্দুল হাই, আব্দুল ওয়াহিদ, শাহ ফুজায়েল আহমদ, উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক সমসু মিয়া সুজন, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান জুয়েল।

সভায় বক্তারা বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বিরাজমান। যেখান থেকে নৈতিকতা বিরোধী কাজ হবে সেটাই দুর্নীতি। তাই দুর্নীতি প্রতিরোধ করলে হবে না, দমনের প্রয়োজনে। নীতি নৈতিকতার আদর্শ থেকে বিচ্যুত না হলে এই দুর্নীতি প্রতিরোধ সম্ভব। দু্র্নীতি প্রতিরোধে আমরা সবাই যেন ঐক্যবদ্ধ হই। কারণ সমাজ শুদ্ধ না হলে রাষ্ট্র শুদ্ধ হবে না।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট