1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. melanietowns7718@anonmails.de : katrice0145 :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

সিলেটে সড়ক দুর্ঘটনায় জগন্নাথপুরের দুজন নিহত

  • প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের দক্ষিণ সুরমায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জগন্নাথপুরের দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ সুরমার লালারগাঁওয়ে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন অটোচালকসহ ৪ জন। এর মধ্যে দুজন গুরুতর আহত।

নিহতরা হলেন- ইসলামপুর (আলকানাপাড়) গ্রামের আনজব উল্লাহ’র ছেলে রুহুল আমিন (২৬) ও একই উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মুকিত (৪০)।

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

নিহত রুহুল আমিনের মামা জানান- শনিবার সন্ধ্যার পর তিনি ও তার ভাগনাসহ এলাকার কয়েকজনের সিলেট কিনব্রিজের দক্ষিণ মুখে দেখা হয়। এসময় তারা ৫ জন একটি অটোরিকশা ভাড়া করে জগন্নাথপুর যাওয়ার জন্য রওয়ানা দেন। তাদের গাড়িটি দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার লালারগাঁও এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার ভাগনা রুহুল আমিন ও আব্দুল মুকিত মারা যান।

তিনি বলেন- দুর্ঘটনায় তাদের সঙ্গে থাকা এক নারী ও অটোচালক গুরুতর আহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট