1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
NV Casino Verifizierung: Sichere Online-Casino Spiele für deutsche Spieler সকালের সময় প্রতিনিধি আমিনুর রহমান জিলু গ্রেপ্তার: জগন্নাথপুর প্রেসক্লাবের নিন্দা ও মুক্তি দাবি জগন্নাথপুরে টমটমের চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু জগন্নাথপুরে বাগময়না গ্রামে বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গঠনের আহ্বান জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩ বছরে পদার্পণ ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জগন্নাথপুর- শান্তিগঞ্জবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট ইয়াসীন খান জগন্নাথপুর পৌরবাসীকে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী এম এ কাদিরের ঈদের শুভেচ্ছা এম এ মালেক খানের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাজির আহমদের ঈদ শুভেচ্ছা

পবিত্র শবে মেরাজ আজ

  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

জগন্নাথপুর ভিউ ডেস্ক ::

পবিত্র শবে মেরাজ আজ সোমবার (২৭ জানুয়ারি)। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কামনায় আজ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে মসজিদে কিংবা নিজ গৃহে কোরআনখানি, জিকির-আজগার এবং ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পবিত্র শবে মেরাজ পালন করবেন।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) নবুওয়াতের দশম বছর ৬২০ খ্রিস্টাব্দের ২৬ রজব দিবাগত রাতে আল্লাহর সান্নিধ্যে মিরাজ গমন করেন। তাই রাতটি মুসলমানদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ।

ইসলামি শরিয়তের পরিভাষায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফরকে ‘ইসরা’ এবং মসজিদুল আকসা থেকে সাত আসমান পেরিয়ে আরশে আজিম সফরকে ‘মেরাজ’ বলা হয়।

৬২০ খ্রিস্টাব্দ হজরত মুহাম্মদ (সা.)-এর দুই প্রিয় ব্যক্তি স্ত্রী খাদিজা (রা.) এবং চাচা আবু তালেবকে হারিয়েছেন। তাছাড়া ইসলামের দাওয়াত নিয়ে তায়েফ গেলে সেখান থেকেও আশাহত হয়ে ফেরেন। এরপর মহান আল্লাহ ইসরা ও মেরাজের মাধ্যমে প্রিয় রাসুলকে বিশেষভাবে সম্মানিত করেন। এই রাতে প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করেন এবং আল্লাহর কাছ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে দুনিয়ায় ফিরে আসেন।

বিশেষ গুরুত্ব থাকায় আজ রাতে মহান রাব্বুল আলামিনের রহমত কামনায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে বা নিজ গৃহে সালাত আদায়, কোরআন তেলাওয়াত, জিকির-আজগাররের মধ্য দিয়ে দিনটি পালন করবেন। অনেকে নফল রোজাও পালন করে থাকেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট