1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. melanietowns7718@anonmails.de : katrice0145 :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

জগন্নাথপুরে স্বাস্থ্য ও রুচিসম্মত খাবারের নিশ্চয়তায় উদ্বোধন হলো মেজবান রেস্তোরাঁ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের পুরাতন থানা রোডস্থ ফিরোজ মিয়া মার্কেটে অত্যন্ত মনোরম পরিবেশে স্বাস্থ্যসম্মত পরিবেশে রুচিসম্মত নিশ্চয়তা নিয়ে উদ্বোধন হলো মেজবান রেস্তোরাঁ।

বুধবার রাত সাড়ে আটটায় ফিতা কেটে মেজবান রেস্তোরাঁর উদ্বোধন করেন- জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু।

মেজবান রেস্তোরাঁর সত্ত্বাধিকারী সাংবাদিক আলী হোসেন খানের পরিচালনায় উপস্থিত ছিলেন- রেস্তোরাঁর পরিচালক সাব্বির আহমেদ, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক জামাল উদ্দিন বেলাল, সাংবাদিক আমিনুল হক সিপন, আমিনুর রহমান জিলু, শাহ ফুজায়েল আহমদ, আইসিটি টেকনিশিয়ান অরুপ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী সোহানুর রহমান সোহেল, জগন্নাথপুর পৌর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমেদ রুহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনের আগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন- আছাবুন নেছা মসজিদের ইমাম হাফিজ মাওলানা ইসমাইল খান ও পাঠাগার মসজিদের ইমাম দেলোওয়ার হোসাইন আমিনী।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট