1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :

জগন্নাথপুরে কুশিয়ারা নদীর তীর সংরক্ষণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

কুশিয়ারা নদীর ভয়াহবহ ভাঙ্গন থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের জালালপুর, খানপুর, গঙ্গা নগর, মধীপুর গ্রামের বসতবাড়ি, বেড়ীবাঁধ, সড়ক, কবরস্থান ও খেলার মাঠ রক্ষায় সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জালালপুর-খানপুর কুশিয়ারা নদীর ভাঙ্গন কবলিত এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। জালালপুর, খানপুর, গঙ্গা নগর, মধীপুর গ্রামবাসী সহ জালালপুর ক্বাসিমুল উলুম মাদরাসা, আল-ইখওয়ান ইসলামি সমাজকল্যাণ সংস্থা, স্টুডেন্ট ইউনিয়ন ও পাইলগাঁও ইউনিয়ন ডেভলপমেন্ট ট্রাষ্ট ইউকে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, টানা কয়েক দশক ধরে কুশিয়ারা নদীর ভাঙ্গনে বৃহত্তর জালালপুর, গঙ্গা নগর ও মধীপুর গ্রামের বসতবাড়ি, রাস্তাঘাট, স্কুল, মসজিদ মাদরাসা কুশিয়ারা নদীর ভাঙ্গনে বিলীন হয়েছে, বর্তমানে প্রাচীন গ্রাম খানপুর কুশিয়ারা নদীর তীব্র ভাঙ্গনের শিকার হয়েছে। বর্তমানে জালালপুর গ্রামের যাতায়াতের একমাত্র সরকারি পাকা সড়ক, কবরস্থান, খেলার মাঠ থেকে মাত্র ৫০ ফুট দূরত্বে কুশিয়ারা নদীর অবস্থান। যেকোন সময় কুশিয়ারা নদীর ভাঙ্গনে সড়কটি নদী গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। বক্তারা আরও বলেন, আমাদের চারটি গ্রামের শতাধিক বসতবাড়ি কুশিয়ারা নদীর ভাঙ্গনে বিলীন হয়েছে, অনেক পরিবার ভিটেমাটি হারিয়েছে, আমাদের এলাকা ভাঙ্গনের কবল থেকে রক্ষায় কেউ এগিয়ে আসেনি। কুশিয়ারা নদীর ভাঙ্গনের কবল থেকে নদীর তীর সংরক্ষণ করার জন্য আমরা সরকারের সংশ্লিষ্ট সকলকে কাছে দাবী জানাই।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজ সেবক হাজী ফারুক আহমেদ, জালালপুর ক্বাসিমুল উলুম মাদরাসার মুহতামীম মাওলানা বাহা উদ্দিন, মাওলানা বেলাল আহমদ, তমিজ উদ্দিন, রফান উদ্দিন, শাকিল হাসান রনি প্রমুখ। অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থী সহ সহস্রাধিক জনসাধারণ অংশ গ্রহন করেন। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট