1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে ফুটপাত ব্যবসায়ীদের ফের সতর্ক করলো ভ্রাম্যমাণ আদালত জগন্নাথপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল জগন্নাথপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীন এর মতবিনিময় সভা শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় খেলাফত মজলিস – জগন্নাথপুরে মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের জগন্নাথপুরে বিট্রিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে জগন্নাথপুরে ব্রাকের ব্যতিক্রমধর্মী উদ্যোগ জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময় সুনামগঞ্জ -৩ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুশতাক আহমদের মতবিনিময়

ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে ইলিয়াস আলীর মতো জনপ্রিয় নেতাকে গুম করে! -তাহিসনা রুশদির লুনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি::

ছাত্রজনতার গণঅভ্যুত্থানের কয়েক দির আগেও পতিত শেখ হাসিনা দম্ভোক্তি করে বলেছিল শেখ মুজিবের মেয়ে পালায় না! আজ শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ কোথায় মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা নিখোঁজ বিএনপি নেতা এম.ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা বলেন, শেখ হাসিনা কখনও বুঝতে রাজি হয়নি আল্লার মার, দুনিয়ার ভারের কথা। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিন তার ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে ইলিয়াস আলীর মতো একজন জনপ্রিয় নেতাকে গুম করতে দ্বিধাবোধ করেনি। ফ্যাসিস্ট থেকে স্বৈরাচার হওয়া শেখ হাসিনার রাষ্ট্রপরিচলানার ফর্মূলা আসতো ভারত থেকে। বিরোধী দলীয় মত ও পথের নেতাকর্মীদের অসহনীয় অত্যাচার নির্যাতন করে ভারত সরকারের পুতুল হয়ে মিশন বাস্তবায়ন করেছেন নির্লজ্জভাবে।

সাদিপুর ইউনয়ন বিএনপি আহবায়ক এস.এম মাসুদ আহমদের সভাপতিত্বে সদস্য সচিব আব্দুর রব ও সদস্য হুসাইন রাজার যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, শামীম উসমান বা জয়নাল হাজারির মত অনেকেই এই অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। প্রতিটি এলাকা তাদের দখলে ছিল। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান, বালু মহল, মাছের ঘের, জলমহালসহ শিক্ষা প্রতিষ্ঠান ছিল তাদের নিয়ন্ত্রনে। সেই সময় সাধারণ মানুষের কোন কিছু করার ছিল না। দলীয়

নেতাকর্মীদের উদ্দেশ্যে লুনা বলেন, আপনাদের সব খবর আমার কাছে আছে। বালুমহাল, জলমহাল, স্কুল ও কবরস্থানের দখল দারিত্বে দৃশ্যমান কোন অভিযোগ আসলে স্থানীয় জনতাকে দখলদারের বিরোদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানান তিনি।

৮ মার্চ (মঙ্গলবার) ওসমানীনগরের সাদিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির হিসেবে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সভাপতি এস.টি এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, জেলা যুবদলের সহ-সভাপতি ফজল আহমদ জনি, সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ সুহেল আহমদ দলা, দপ্তর সম্পাদক এমাদ উদ্দিন লিলু, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহবাবুল হোসাইন আহবাব, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ূন কবির, ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমদ প্রমুখ।

ইফফতার মাহফিল পূর্ব দোয়া পরিচালনা করেন, চাতল পাড় জামে মসজিদের ইমাম ক্বারি আব্দুল শহিদ।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট