1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. melanietowns7718@anonmails.de : katrice0145 :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

জগন্নাথপুরে কাপড়ের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে ৩টি কাপড়ের দোকানে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৩ টায় জগন্নাথপুর পৌরশহরের টিএনটি সড়কস্থ এসব দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।

অভিযান পরিচালনাকালে অত্যধিক মুনাফায় বিক্রি ও ক্রয় রশিদ না থাকায় ডলফিন ফ্যাশনে ১০ হাজার, ঝলক ফ্যাশরন ১০ হাজার ও ব্যান্ড সপে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ বলেন বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কাপড়ের দোকানগুলোর অতিরিক্ত মূল্য ও অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পবিত্র রমজান মাস পর্যন্ত তা অব্যাহত থাকবে। ###

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট