1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে আর্চ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করলেন এমপি কয়ছর আহমেদ জুলাই শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল নিষেধাজ্ঞা অমান্য করে জগন্নাথপুরে কুশিয়ারার বালু লুটে সক্রিয় অবৈধ চক্র জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার উদ্যোগে রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে আটঘর সড়ক ঢালাইয়ের দাবিতে মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের লিখিত আবেদন জগন্নাথপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া রাখির স্বপ্ন চিকিৎসক হয়ে মানবসেবা জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে বন্যার শঙ্কা, কুশিয়ারার তীরবর্তী এলাকা প্লাবিত জগন্নাথপুরে মাদক বিরোধী ঐক্য পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল সংখ্যক ভারতীয় পণ্য জব্দ,আটক ২

  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের ওসমানীনগর শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ।
২০ মার্চ রাত দেড়টায় সাদীপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের পূর্ব পাশে খসরুপুর বাজারে জনতা ব্যাংকের পশ্চিম পাশে বিআরটি বাস নং ঢাকা মেট্রো ব ১৫-৬৪৩৬ এর গাড়িতে অভিযান করে প্রায় ২ লাখ ১৫ হাজার টাকার পণ্য ভারতী পণ্য জব্দ করা হয়।
শুক্রবার (২১ মার্চ) বিকালে ওসমানীনগর অফিসার্স ইনচার্য (ওসি) মো. মোনায়েম মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত দেড় টায় উপজেলার সাদীপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের পূর্ব পাশে খসরুপুর বাজার জনতা ব্যাংকের পশ্চিম পাশে পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রিজের রাস্তা ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৮০ হাজার পিস অরিস সিগারেট,১৮ শ ৯০ পিস কিটকাট,৭ হাজার পিস পলো চকোলেট,৭ শ ৫ পিস ডাবর ওয়েল,২ শ ১০ পিস মেন্টোস চকোলেট সহ বিপুল সংখ্যক অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ২ লাখ ১৫ হাজার টাকা।

এসময় পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশ ২ জন আটক করে ভারতীয় পন্য সহ বহনকারী বিআরটিসি গাড়ীটি জব্দ করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন,চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেহাবাদ গ্রামের মৃত বদিউল আলমের ছেলে (গাড়ী চালক) মোঃ নিজামুল হক(৫৫), একই গাড়ীর সুপারভাইজার লক্ষীপুর জেলার রামগতি থানার বড়গিড়ি গ্রামের একই গাড়ীর রিয়াজ মিয়া(৩০) কে আটক করে।

এ ঘটনায় পুলিশ বিশেষ ক্ষমতা ১৯৭৪ এর ২৫-বিএর(বি)২৫ ডি আইনে ওসমানীনগর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।আককৃত ভারতীয় পণ্য পুলিশ হেফাজতে রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট