1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ শহীদ হাফিজের বিচার অবশ্যই হবে: এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে জমি ও রাস্তা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও অনৈসলামিক কার্যক্রম বন্ধের দাবিতে গণসমাবেশ বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ

উপশহর বিএনপির ইফতার মাহফিল সম্পন্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সমগ্র মুসলিম উম্মাহ কঠিন সময় অতিক্রম করছে। ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর যে অমানবিক নির্যাতন চলছে, তা মর্মাহত করার মতো। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন সেই জালিমদের হাত থেকে আমাদের রক্ষা করেন। আমাদের প্রিয় নেত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আমরা দোয়া করি। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। একই সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ুর জন্যও প্রার্থনা করছি। দলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, বিএনপির কোনো পর্যায়ে চাঁদাবাজ, সন্ত্রাসী বা ভূমি দখলকারীদের আশ্রয়প্রশ্রয় দেওয়া হবে না। যারা মানুষের ওপর জুলুমনির্যাতন চালায়, তারা কখনোই বিএনপির অংশ হতে পারে না। যদি কেউ তাদের পৃষ্ঠপোষকতা করে, তবে দল তার দায়ভার নেবে না।বিএনপি জনগণের দল, সিলেটের শান্তিসম্প্রীতি রক্ষায় আমরা বদ্ধপরিকর। তিনি আরও বলেন, আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি, যেন আমাদের হারিয়ে যাওয়া নেতা এম ইলিয়াস আলীসহ সকল গুম হওয়া নেতাকর্মীরা ফিরে আসেন।

তিনি মঙ্গলবার (২৫ মার্চ) সিলেট নগরীর শাহজালাল উপশহর বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর জন্য দোয়া দেশেরসমৃদ্ধি কামনায় দোয়া ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা দায়রা জজ আদালতের অ্যাডিশনাল জিপি শাহজালাল উপশহর ২২ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জাফর ইকবাল তারেকের সভাপতিত্বে এবং সিলেট মহানগর বিএনপি নেতা রফিকুল বারী রুমান, শফি আহমদ এবং কে খায়ের চৌধুরী বেলালের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্র ঋণ সমবায় বিষয়ক সহসম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম মালেক খান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের আহবায়ক ডা. শামীমুর রহমান, সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রকিব, শাহজালাল উপশহরকল্যাণ পরিষদের সভাপতি এহতেশামুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক বদরুল আমিন হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার হোসেন রুবেল, কানাইঘাট উপজেলা বিএনপির সহসভাপতি ওয়েছ আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্বেচছাসেবকদল ফ্রান্স শাখার আহবায়ক গোলাম মাহমুদ আজম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোলেমান খান, সিলেট মহানগর তাঁতী দলের সাধারণ সম্পাদক ফয়েজ উল কয়েছ, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাওসিন শারমীন তামান্না, মুক্তিযুদ্ধের সন্তান সংসদের দপ্তর সম্পাদক সোহেল আহমদ, জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক কামরুল আহমদ সাদী হাসান খান, জেলা যুবদল নেতামাজহারুল ইসলাম, গোলাম মো. আজম, বিএনপি নেতা মওদুদ আহমদ, মোস্তাফিজুর রহমান নওশাদ, অলি হোসেন, হাসিব আহমদ, অজি মো. কাওছার, মোস্তাক আহমদ, জাকির হোসেন, সোলেমান খান, সাজু আহমদ, মো. জাকারিয়া, মারুফ আহমদ নিক, কবির আহমদ, হেলাল আহমদ, আরাফাত এলাহী, ফখরুল ইসলাম, রফিক আহমদ প্রমুখ।বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট