1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ শহীদ হাফিজের বিচার অবশ্যই হবে: এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে জমি ও রাস্তা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও অনৈসলামিক কার্যক্রম বন্ধের দাবিতে গণসমাবেশ বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ

জগন্নাথপুরে ঈদ পুনর্মিলনীর নামে অশ্লীল নাচ- গানের আসর পন্ড করল প্রশাসন

  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে ঈদ পুনর্মিলনীর নামে  অশ্লীল নাচ ও গানের আয়োজন করে আয়োজকরা। পরে  উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনীর টহল টিম  গিয়ে  তা পণ্ড করে দিয়েছে।

বৃহস্পতিবার রাত ১০ টায় উপজেলাল রানীগঞ্জ ইউনিয়নের অন্তর্গত রানীগঞ্জ দক্ষিণপাড়া টুলবক্সের পাশে (এড়ালিয়া) নামক স্থানে  বাউল সন্ধ্যা নামে অনুষ্ঠানটি হওয়ার জন্য প্রস্তুতি চলছিল।

খবর পেয়ে  জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞার নেতৃত্বে পুলিশ ও যৌথ বাহিনী   অভিযান পরিচালনা করে রাত ১২ টার ১৫ মিনিটের দিকে  নাচ ও গান বন্ধ করে দেন। এ সময় আয়োজকদের  সতর্ক করে দেওয়া হয়েছে।

এর আগে উক্ত অনুষ্ঠানে পুরুষ শিল্পীর পাশাপাশি নারী বাউল শিল্পীরা আগমনের সংবাদ প্রচার হলে স্থানীয়দের মধ্যে অশ্লীলতা ও বেহায়াপনা ছড়ানো হবে বলে অনুষ্ঠানটি বন্ধের দাবি জানান এলাকার সচেতন মহল।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন,  ঈদ পুনর্মিলনীর নামে কোনো অশ্লীল নাচ-গান চলবে না।  সাংস্কৃতিক অনুষ্ঠানের  নামে এমন অশ্লীলতা রুখতে  আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ বলেন, এলাকার সচেতন মহলের কাছ থেকে খবর পেয়ে ঈদ পুনর্মিলনীর নামে অশ্লীল নাচ-গান আমরা পন্ড করি।  এমন অনুষ্ঠান আয়োজনের আগে তারা প্রশাসনের অনুমতিও চায়নি। ভবিষ্যতে এমন কাজ না করার জন্য  আমরা জড়িতদের সতর্ক করে দিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট