1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

জগন্নাথপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় মহিলা নিহত, পুলিশকে না জানিয়ে দাফন

  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৪৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায়  কবিরুন বিবি (৫৩) নামের এক পঞ্চাশোর্ধ মহিলার মৃত্যু হলে পুলিশকে না জানিয়ে রাতের মধ্যে লাশটি দাফন করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত শনিবার  (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর (আহমাদাবাদ) সড়কে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রানীগঞ্জ ইউনিয়নের আছিমপুর গ্রামের বাসিন্দা কবিরুন বিবি আত্মীয়ের বাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একই ইউনিয়নের ইসলামপুর থেকে রোহান মিয়া নামক যুবকের দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় সন্ধ্যার পর কবিরুন বিবিকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে সিলেটে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। পথিমধ্যে ওই মহিলা মৃত্যুবরণ করেন। স্থানীয় সালিশী ব্যক্তিদের অনুরোধে রাতের মধ্যে মৃত মহিলাকে দাফন করা হয়।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মিলাদ মিয়া বলেন, বর্তমানে আমি সিলেট শহরে অবস্থান করছি। শুনেছি মোটরসাইকেলের ধাক্কায় একজন মহিলা মারা গেছেন। এমনকি রাতের দাফনও করা হয়।

জগন্নাথপুর  থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঞা জানান,  বিষয়টি আমরা জেনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট