1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ শহীদ হাফিজের বিচার অবশ্যই হবে: এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে জমি ও রাস্তা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও অনৈসলামিক কার্যক্রম বন্ধের দাবিতে গণসমাবেশ বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ

ফিলিস্তিনের গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদে জগন্নাথপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

ফিলিস্তিনের গাজায় ও রাফায় বর্বরোচিত হামলা ও  গণহত্যার প্রতিবাদে  সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরপয়েন্টে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জগন্নাথপুর উপজেলা, পৌর ও জগন্নাথপুর ডিগ্রি কলেক ছাত্রদল। এ সময় তারা  ফিলিস্তিন রক্ষায় বিশ্ববাসীকে এগিয়ে আসা, বাংলাদেশ সেনাবাহিনীকে ফিলিস্তিনে শান্তি মিশনে পাঠানো, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে নিন্দা জানানো, ইসরাইলী পণ্য বর্জনসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন এর সভাপতিত্বে শামসুল ইসলাম জাবির এর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ ও কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন-  জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দীন মিটু, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মোসাব্বির আহমেদ। বক্তব্য রাখেন- জগন্নাথপুর পৌর বিএনপি দিলু মিয়া, সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এম.এম. সুহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমদ রুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমীন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ তামিম, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শাহবির আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মারজান আহমদ, যুগ্ম আহবায়ক ইকবাল আহমদ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহেদ আহমদ, কলকলি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরুজুল হক, সাধারণ সম্পাদক রেজাউল হক, চিলাউরা হলদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক আহমদ মিটু, রাণীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জয়নুল, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈয়দ মারজান, পৌর ছাত্রদলের ৭নং ওয়ার্ডের সভাপতি দুলাল, ৩নংওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ৫নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক  ইব্রাহিম, জগন্নাথপুর সরকারি কলেজের ডিগ্রি শাখার সভাপতি জাকারিয়া, উপজেলা ছাত্রদল নেতা সাহাঙ্গির আলম, মুরশেদ চৌধুরী, আরো উপস্থিত ছিলেন নাইম ফালাক, অলিউর, রাহুল, জাহিদ, নাইম, শাখাওয়াত, ইমাদ উদ্দীন মাসুম, শুয়েব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট