1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে আর্চ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করলেন এমপি কয়ছর আহমেদ জুলাই শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল নিষেধাজ্ঞা অমান্য করে জগন্নাথপুরে কুশিয়ারার বালু লুটে সক্রিয় অবৈধ চক্র জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার উদ্যোগে রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে আটঘর সড়ক ঢালাইয়ের দাবিতে মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের লিখিত আবেদন জগন্নাথপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া রাখির স্বপ্ন চিকিৎসক হয়ে মানবসেবা জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে বন্যার শঙ্কা, কুশিয়ারার তীরবর্তী এলাকা প্লাবিত জগন্নাথপুরে মাদক বিরোধী ঐক্য পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরে পুষ্টি সমন্বয় কমিটির ও পুষ্টি সপ্তাহের কর্মসূচি সম্পর্কে আলোচনা সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে  এনজিও সংস্থা এফআইবিডিবি কর্তৃক উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক জাতীয় পুষ্টি সপ্তাহের কর্মসূচি সম্পর্কে আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) বেলা ১ টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এফআইবিডি’র আয়োজনে ও হেলেন কেলার ইন্টান্যাশনালের ট্রান্সফরমিং লাইভস্ থ্রু নিউট্রেশন প্রকল্পের সহযোগিতায় এফআইবিডি’র প্রজেক্ট অফিসার তুহিন আলমের পরিচালনায়  প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।

উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার  পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কৃপেশ রঞ্জন রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ,  উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অরুপ কুমার রায়, উপজেলা আইসিটি কর্মকর্তা আশীষ চক্রবর্তী, উপজেলা খাদ্য কর্মকর্তা  শাহাব উদ্দিন, উপজেলার পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজমুদ্দিন, সাংবাদিক আমিনুল হক সিপন, শাহ ফুজায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী  মিটু রানী চক্রবর্তী।

এসময় হেলেন কেলার ইন্টান্যাশনালের ট্রান্সফরমিং লাইভস্ থ্রু নিউট্রেশন প্রকল্পের  পুষ্টি কর্মকর্তা রুমানা শারমিন, হেলেন কেলার ইন্টারন্যাশনালের পুষ্টি কর্মকর্তা বিধান জন কস্তা, এফআইবিডিবির মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন কর্মকর্তা মোঃ মোজাফফার তানভীর শিশু স্বাস্থ্য, পুষ্টি ও মায়েদের ব্রেস্ট ফিডিং সম্পর্কে আলোচনা করেন।

পরবর্তী আলোচনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার  পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কৃপেশ রঞ্জন রায় জানান, “শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার” সর্বজনীন- এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে বুধবার(২৮ মে)   থেকে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক জগন্নাথপুরে ৩ জুন  পর্যন্ত এ কার্যক্রম চলবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট