1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. melanietowns7718@anonmails.de : katrice0145 :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

জগন্নাথপুরে ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই গ্রাম থেকে সোমবার সকালে সামছুল আবেদীন (৩১) নামের এক ব্যক্তির  ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে সামছুল আবেদীনের বোন ফাতেমা বেগম ঘরের দ্বি তলায় তার কক্ষে গিয়ে  নাস্তা দেয়। সকাল সাড়ে ১১ টার সময় তার মাতা সুরভী বেগম গিয়ে দেখেন গলায় ওড়না পেচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। তাৎক্ষণিক তার মাতা চিৎকার দিলে পরিবারের লোকজনসহ আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে জগন্নাথপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে সুরতহাল করে। তিনি আরো জানান, লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট