1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া রাখির স্বপ্ন চিকিৎসক হয়ে মানবসেবা জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে বন্যার শঙ্কা, কুশিয়ারার তীরবর্তী এলাকা প্লাবিত জগন্নাথপুরে মাদক বিরোধী ঐক্য পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে ধানের চারা খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১ জগন্নাথপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন: কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ জগন্নাথপুর উপজেলা হাসপাতালে অব্যবস্থাপনা, জনদুর্ভোগ জগন্নাথপুরে ২৩ বছরের নিষ্ঠার প্রতিদান: মোয়াজ্জেম গোলাম কবিরকে যুবসমাজের রাজকীয় বিদায় জগন্নাথপুরে মাদক বিরোধী ঐক্য পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন জগন্নাথপুরের সৈয়দপুরে ‘আশা কোচিং সেন্টার’ এর উদ্বোধন

জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও অনৈসলামিক কার্যক্রম বন্ধের দাবিতে গণসমাবেশ

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ষাঁড়ের লড়াইসহ সকল প্রকার অনৈসলামিক কার্যক্রম বন্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে জনপদ।

সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৩টায় ‘সর্বদলীয় তাওহীদি জনতা’র ব্যানারে জগন্নাথপুর  পৌর পয়েন্টে এক গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল সভাস্থলে উপস্থিত হয়।

বিশিষ্ট আলেম মাওলানা হাজী এমদাদুল্লাহ (শায়খে কাতিয়া)-এর সভাপতিত্বে এবং উপজেলা তালামিযে ইসলামিয়ার সাধারণ সম্পাদক ইমরান আহমদের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, শাহজালালের স্মৃতিধন্য এবং শায়খে কাতিয়া ও সাহেব ক্বিবলা ফুলতলী (র.)-এর ভক্ত-মুরিদান অধ্যুষিত এই পবিত্র মাটিতে কোনো ধরনের নিষ্ঠুরতা ও ইসলামবিরোধী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। বিনোদনের নামে দুটি পশুকে লড়াই করিয়ে উল্লাস করা চরম বর্বরতা ছাড়া আর কিছুই নয়। যারা পশুর লড়াই নিয়ে মেতে উঠেছে, তাদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

সমাবেশে প্রশাসনের প্রতি আল্টিমেটাম দিয়ে বলা হয়, পহেলা বৈশাখের নামে জগন্নাথপুরের কোথাও ষাঁড়ের লড়াই হতে দেওয়া হবে না। যদি এই নিষ্ঠুরতা বন্ধ না হয়, তবে এর সকল দায়-দায়িত্ব প্রশাসনকে নিতে হবে এবং প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করা হবে। বক্তারা দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন, শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তারা এই অনৈসলামিক কাজ রুখে দেবেন এবং প্রয়োজনে কাফনের কাপড় নিয়ে রাজপথে প্রস্তুত থাকবেন।

সমাবেশে বক্তব্য রাখেন  উপজেলার কুবাজপুর টাইটেল মাদ্রাসার মুহতামিম মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা আব্দুল করিম ফারুকী, মাওলানা জমির উদ্দিন, মাওলানা আব্দুল মুনিম কামালী, আজমল হোসেন জামি, মুফতি আকমল হোসাইন , অধ্যক্ষ তাজুল ইসলাম আলফাজ, মাওলানা আবু আইউব আনসারী, আব্দুল মান্নান, কামরুল হক, মামুনুর রশীদ, মাওলানা ফখর উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সাংবাদিক জহিরুল ইসলাম লাল, মাসুম আহমদ, রিয়াজ রহমান, শাহ ফুজায়েল, আল আমিন প্রমুখ।

গণসমাবেশ শেষে পৌর শহরে এক  বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় পয়েন্টে এসে শেষ হয়। সভা থেকে আন্দোলন আরও বেগবান করতে আগামীকাল সকাল ১০টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এই অবস্থান কর্মসূচি থেকেই পরবর্তী বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে সভাস্থল থেকে ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট