1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
সড়ক সংস্কারের দাবিতে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন সড়ক দুর্ঘটনায় জগন্নাথপুরের একই পরিবারের তিনজনসহ নিহত ৪ ৭ শর্ত পূরণ না হলে বদলির সুযোগ পাবেন না শিক্ষকরা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা জগন্নাথপুরে জুমার নামাজে যাওয়ার পথে ২ জন গুলিবিদ্ধ, থমথমে পরিস্থিতি জগন্নাথপুরে গণশুনানি শেষে ইউএনও কার্যালয়ের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪ ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্রাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্টের অভিযান, অবৈধ দোকান অপসারণ রাস্তার কাজের অনিয়ম তদন্তে গিয়ে পিআইওর সামনে সংঘর্ষ: মেম্বারের হামলায় আহত ১, এলাকায় উত্তেজনা জগন্নাথপুরে মাদক মামলার দুই আসামি গ্রেফতার

জগন্নাথপুরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুরে “গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ” এবং “ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন বেশি খুশি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার বিকেলে জগন্নাথপুর খাদ্য গুদাম প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের যৌথ আয়োজনে এই সংগ্রহ অভিযানের সূচনা হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইসলাম উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ ও উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ শাহাব উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ, পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিটু, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, বিএনপি নেতা আব্দুস সোবহান, শামসুল ইসলাম ও দিলু মিয়া প্রমুখ।

এ বছর জগন্নাথপুর উপজেলায় ধান সংগ্রহের জন্য মোট ২,৪০৯ জন কৃষক আবেদন করেন। এর মধ্যে লটারির মাধ্যমে ৯৯১ জন কৃষককে ধান বিক্রির জন্য নির্বাচিত করা হয়েছে। উপজেলায় মোট বরাদ্দের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১,৯৮২ মেট্রিক টন। নির্বাচিত প্রত্যেক কৃষক ১,৪৪০ টাকা দরে মোট ৫০ মণ করে ধান সরকারি খাদ্য গুদামে সরবরাহ করার সুযোগ পাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট